
মোঃ রোকনুজ্জামান লাকু
ফুলবাড়ী উপজেলা প্রতিনিধি:
কুড়িগ্রামের ফুলবাড়ীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় ফুলবাড়ী উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র্যালিতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুকুল,সিনিয়র সহ-সভাপতি লোকমান হোসেন সরকার, উপজেলা ছাত্র ও যুবদলের সাবেক সভাপতি শামসুজ্জামান হাসু, উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল খালেক, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রেজাউল ইসলাম রেজা, কৃষক দলের সভাপতি হাফিজুর রহমান খন্দকার, তাঁতী দলের সভাপতি মোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক রোকনুজ্জামান লাকু সহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।