1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

ফুলবাড়ীতে বাল্যবিবাহ বিবাহ প্রতিরোধে নাগরিক সমাজের প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা।

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫২ বার পঠিত

মোস্তাফিজার রহমান(জাহাঙ্গীর)
স্টাফ রিপোর্টারঃ

কুড়িগ্রামের ফুলবাড়ীতে চাইল্ড, নট ব্রাইড প্রজেক্টের বাল্য বিবাহ প্রতিরোধে নাগরিক সমাজের প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ১৬ সেপ্টেম্বর দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে এনআরকে-টেলিথন ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের আর্থিক ও কারিগরি সহযোগিতায় মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতির
বাস্তবায়নে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

প্রজেক্ট কো-অর্ডিনেটর মাহামুদুল হাসানের সভাপতিত্বে ও টেকনিকাল অফিসার ইলিয়াস আলীর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন,ফুলবাড়ী থানার উপ পরিদর্শক জাহাঙ্গীর আলম সরকার, বড়ভিটা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ নূর মোহাম্মদ মিঞা,
নাওডাঙ্গা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল হানিফ, বালারহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মনিরুজ্জামান, ফুলবাড়ী জছিমিয়া সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবেদ আলী খন্দকার, ফুলবাড়ি বালিকা উচ্চ বিদ্যালয় পাইলটের প্রধান শিক্ষক রাহিবুল ইসলাম, গীতিকার তোহিদ উল ইসলাম পাঠাগারের সভাপতি বিনোদ চন্দ্র রায়, ইসলামিক রিলিফ বাংলাদেশের সুপ্রিম এরিয়া প্রকল্পের জেলা প্রকল্প ব্যবস্থাপক সাবেদ আলী,
ফুলবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন অর রশিদ, নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাছেন আলী, ফুলবাড়ী সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি এইচ এম বাবুল, সাধারণ সম্পাদক নাজমুল হাসানসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন, ফিল্ড ফ্যাসিলিটেটর রনজিৎ কুমার, মোছাঃ আফরোজা হ্যাপী সহ
আরো অনেক।

এ সময় বক্তারা বাল্যবিবাহ প্রতিরোধে বিভিন্ন ধরনের পরামর্শ প্রদান করেন, সেই সঙ্গে বাল্যবিবাহ প্রতিরোধে সবাইকে আন্তরিকতার সহিত কাজ করার আহ্বান জানানো হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park