1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

ফুলবাড়ীতে বাংলাদেশী নাগরিক বিনা পাসপোর্টে ভারতে প্রবেশ কালে আটক।

  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
  • ১৩৩ বার পঠিত

স্টাফ রিপোর্টারঃ

বৃহঃপতিবার ৬ নভেম্বর রাতে কুড়িগ্রামের ফুলবাড়ীতে
বাংলাদেশী নাগরিক বিনা পাসপোর্ট ও বৈধ কাগজপত্র ব্যতীত ফুলবাড়ী উপজেলার বালারহাট সীমান্ত দিয়ে বাংলাদেশ ত্যাগ করে ভারতে প্রবেশ করে আবার ভারত থেকে অবৈধ ভাবে বালারহাট সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা কালে বিএসএফ তাদেরকে আটক করে পতাকা বৈঠকের মাধ্যমে ১৫ বিজিবি বালারহাট বিওপির নিকট হস্তান্তর করেন। জিজ্ঞাসাবাদে তারা বৈধ কাগজপত্র না থাকার কথা স্বীকার করায় এবং দেখাতে না পারায় বিজিবি বাদী হয়ে ফুলবাড়ী থানায় এজাহার দায়ের করলে আসামিদের বিরুদ্ধে ফুলবাড়ী থানায় মামলা রুজু হয়।

আটককৃতরা হলো কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার ৬নং কাশিপুর ইউনিয়নের সরকারটারী গ্রামের আহাম্মদ সরকারের মেয়ে মোছাঃ বাহাতন বেগম (৪৮),বারেক আব্দুলের মেয়ে মোছাঃ বানেছা (৩০) এবং রেজাউল হক ও বানেছার ছেলে মোঃ আলী হক(১৭)।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ শওকত আলী সরকার জানান, বিজিবি বাদী হয়ে ফুলবাড়ী থানায় এজাহার দায়ের করলে আসামিদের বিরুদ্ধে ফুলবাড়ী থানার মামলা রুজু হয় এবং আসামিদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park