1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

ফুলবাড়ীতে প্রতারণার অভিযোগে পিতলের মূর্তিসহ কথিত জ্বীনের বাদশা গ্রেফতার।

  • প্রকাশের সময় : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ৪১ বার পঠিত

মোঃ রোকনুজ্জামান লাকু
ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

কুড়িগ্রামের ফুলবাড়ীতে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগে পিতলের মূর্তিসহ এক কথিত জ্বীনের বাদশা গ্রেফতার হয়েছে। গ্রেফতারকৃত জ্বিনের-বাদশার নাম এনামুল হক (৪২)। তিনি উপজেলার বোয়াইলভীর এলাকার মৃত আবদার আলীর ছেলে। সোমবার

গ্রেফতারকৃত প্রতারক ও কথিত জ্বীনের বাদশার বিরুদ্ধে ফুলবাড়ী থানায় পেনাল কোডের ৪০৬/৪২০ ধারায় মামলা দায়ের করে কুড়িগ্রাম বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

এর আগে রবিবার সন্ধ্যায় বোয়াইলভীর এলাকায় স্থানীয়রা ওই কথিত জ্বীনের বাদশা এনামূল হককে আটক করে পুলিশকে খবর দেন। পরে ফুলবাড়ী থানার পুলিশ ঘটনাস্থলে গেলে স্থানীয়রা আটক কথিত জ্বীনের বাদশাকে পুলিশে সোর্পদ করেন।

স্থানীয়রা জানান, এনামুল দীর্ঘ দিন ধরে জ্বিনের বাদশার নাম করে মানুষের কাছে অর্থ হাতিয়ে বেড়াচ্ছেন।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত আলী সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক ব্যক্তিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park