1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

ফুলবাড়ীতে ধরলা নদীর ভাঙ্গন রোধে এলাকাবাসীর মানববন্ধন ।

  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫
  • ১৪৭ বার পঠিত

মোস্তাফিজার রহমান(জাহাঙ্গীর)
স্টাফ রিপোর্টারঃ

“ধরলা নদীর ভাঙ্গন ঠেকাও, চর গোরক মন্ডপ এলাকাবাসীকে বাঁচাও”এই স্লোগানে কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধরলা নদীর ভাঙ্গন  রোধ ও চর গোরক মন্ডপ এলাকা রক্ষার দাবিতে মানববন্ধন করেছে চর গোরক
মন্ডপ ধরলা নদীর ভাঙ্গন কবলীত এলাকাবাসী।

শুক্রবার ২২ আগস্ট দুপুরে চর গোরক মন্ডপ ধরলা নদীর পূর্বপাড়ে দুই ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে শত শত নারী পুরুষ অংশগ্রহণ করেন। এতে বক্তব্য রাখেন, এলাকাবাসী শাহাদত হোসেন, আব্দুল হালিম জাফর, আতিকুর রহমান,
গোলাম মাওলা, আব্দুল আজিজ, জাহিদ হাসান,মর্জনা বেওয়া,আজিমন বেগম সহ আরো অনেকে। 

মানববন্ধনে বক্তারা বলেন, ধরলার ভাঙ্গনে এলাকার শত শত পরিবার বসতভিটা হারানোর ঝুঁকিতে রয়েছে। বহু জমি নদীগর্ভে বিলীন হয়েছে। দ্রুত ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা না নিলে শিক্ষা মসজিদ আবাদি জমি ঘর বাড়ী হুমকির মুখে থুবরে পড়বে।

এ সময় তারা নদী ভাঙ্গন রোধে জরুরি ভিত্তিতে স্থায়ী বাঁধ নির্মাণের জন্য সরকারের সংশ্লিষ্ট দপ্তরের হস্তক্ষেপ কামনা করেন এলাকাবাসী। 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park