1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

ফুলবাড়ীতে দৈনিক ভোরের চেতনা পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত।

  • প্রকাশের সময় : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ১৩৫ বার পঠিত

মোঃ রোকনুজ্জামান লাকু
ফুলবাড়ী (কুড়িগ্রাম)
প্রতিনিধিঃ

কুড়িগ্রামের ফুলবাড়ীতে র‍্যালী আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে জাতীয় দৈনিক ভোরের চেতনার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। বহুল প্রচারিত জাতীয় দৈনিক ভোরের চেতনার পথ চলার ২৬ বছর পূর্তি ও ২৭ বছরে পদার্পণ উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠান আয়োজন করেন পত্রিকাটির ফুলবাড়ী উপজেলা প্রতিনিধি মাহবুব লিটু।

শনিবার (১৫ নভেম্বর) সকাল ১১ টায় ফুলবাড়ী প্রেসক্লাবে পত্রিকাটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক জাকারিয়া মিঞার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত আলী সরকার। আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি লোকমান হোসেন সরকার, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আব্দুর রহমান, উপজেলা ছাত্রদল ও যুবদলের সাবেক সভাপতি শামসুজ্জামান হাসু, ফুলবাড়ী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোর্শেদ, শিক্ষক, শিশু সাহিত্যিক ও গীতিকার তৌহিদ-উল ইসলাম সরকার, ফুলবাড়ী সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি এইচ এম বাবুল ও সাধারণ সম্পাদক নাজমুল হাসান।
এসময় উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান
(জাহাঙ্গীর), ফুলবাড়ী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

জনকন্ঠের ফুলবাড়ী উপজেলা প্রতিনিধি মাহফুজার রহমান মাহফুজের সঞ্চালনায় ভোরের চেতনার ফুলবাড়ী উপজেলা প্রতিনিধি মাহবুব লিটুর স্বাগত বক্তব্যের মধ্যে দিয়ে আলোচনা সভার শুরু হয়। আলোচনা সভা শেষে সম্মানিত অতিথি ও সাংবাদিকদের অংশগ্রহণে থানারোডে র‍্যালী বের হয়। র‍্যালী শেষে প্রেসক্লাবে কেক কাটার মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park