1. admin@dainikajkerkholachithi.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বালীগাঁও মধ্যপাড়া যুব সমাজের উদ্যেগে বালীগাঁও প্রিমিয়ার লীগ ক্রিকেট বিপিএল সিজন -৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত পোরশায় জাতীয় যুব দিবসে র‍্যালি ও আলোচনা সভা। ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদ্‌যাপন শংকর দাস পবন, স্টাফ রিপোর্টার তাহিরপুরে পানি সরবরাহ প্রকল্পে অনিয়মের অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন ডিমলায় কর্মসংস্থান ও আত্মনির্ভরতার প্রত্যয়ে যুব দিবস উদযাপন। ভালুকায় জাতীয় যুব দিবস: সমৃদ্ধ বাংলাদেশ গড়ার নতুন প্রত্যয়। “নরসিংদীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপন” বিভিন্ন জাতিগোষ্ঠী নিয়ে উসকানিমূলক বক্তব্যের অভিযোগ, থোয়াইচিং মং শাককে কারণ দর্শানোর নোটিশ বল্লমঝাড়ে আবারও চেয়ারম্যান প্রার্থী জুলফিকার রহমান, উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার প্রত্যাশা পোরশায় এইচএসসিতে বড় ধরনের ফল বিপর্যয়: জিপিএ-৫ শূন্য, পাসের হার মাত্র ১৯.৫৭%

ফুলবাড়ীতে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক পালিত হয়েছে।

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
  • ১৮৫ বার পঠিত

মোঃ রোকুনুজ্জামান লাকু
ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

“ন্যায্য রুপান্তর চাই এখনই”এই আহবানে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার জিরো পয়েন্ট তিনকোনা মোড়ে শুক্রবার সকাল ১০ টায় উদয়াঙ্কুর সেবা সংস্থা ও একশনএইড বাংলাদেশ এর সহযোগিতায় ফুলবাড়ী ইয়ুথ হাব ও এক্টিভিস্টা কুড়িগ্রাম-এর আয়োজনে ফুলবাড়ী তিনকোনা মোড় জিরো পয়েন্টে তরুণ জলবায়ু কর্মী এবং তাদের সংগঠনসমূহ গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইকে যোগ দিয়ে সবুজ, ন্যায্য ও সমতাপূর্ণ বিশ্বে দাবি জানিয়েছে।

যুব,যুব নারী, সাধারণ জনগণ এবং স্থানীয়, জাতীয়  পর্যায়ের অংশীজনদের জলবায়ু ন্যায়বিচার আন্দোলনে সম্পৃক্ত করতে এবং জলবায়ু পরিবর্তন সম্পর্কিত বিষয়ে সকলের দৃষ্টিভঙ্গি পরিবর্তন,
পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা, টেকসই জীবিকা, শিক্ষা, জাতী, সংস্কৃতি ও জাতিগত বৈচিত্র্য রক্ষার দাবীতে সংশ্লিষ্ট নীতি নির্ধারককে অবহিত করা হয়েছে।

এ সময় বক্তব্য রাখেন এক্টিভিস্টা কুড়িগ্রাম-এর শিমু শেখ, শান্তা আক্তার, রাতুল হাসান ও মুন সরকার।

বক্তারা জীবাশ্ম জ্বালানীতে বিনিয়োগ বন্ধ, নবায়নযোগ্য জ্বালানী ব্যবস্থায় রুপান্তর, কার্বন নির্গমন হ্রাস, ক্ষয়ক্ষতির জন্য অর্থায়ন ও পরিবেশ সুরক্ষামূলক নীতি প্রণয়নের দাবী জানানো হয়। আমাদের ভবিষ্যৎ বিক্রি করবো না এই প্রতিপাদ্যকে সামনে রেখে যুবরা স্ট্রাইকে ঐক্যমত পোষণ করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park