1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

ফুলবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ।

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ১৫৬ বার পঠিত

মোঃ রোকনুজ্জামান লাকু
ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

ফুলবাড়ীতে কৃষি উৎপাদন বৃদ্ধিতে সহায়তা ও ক্ষুদ্র-প্রান্তিক কৃষকদের উৎসাহিত করার লক্ষ্যে সোমবার ৮ ডিসেম্বর সকাল ১১টায় উপজেলা কৃষি অফিস চত্বরে উপজেলা কৃষি অফিসার নিলুফা ইয়াছমিনের সভাপতিত্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ২০২৫-২৬ অর্থ বছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক ৫০০ জন কৃষকের মঝে ৫ কেজি করে বোরো ধানের উফশী জাতের ধান বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়। পাশাপাশি আরও ১,২০০ জন কৃষকের মাঝে ২ কেজি করে হাইব্রিড বোরো ধানের বীজ বিতরণ করা হয়েছে।

উক্ত বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
উপজেলা নির্বাহী অফিসার দিলারা আকতার।

আরোও উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি অফিসার রাফিকা আক্তার, কৃষি সম্প্রসারণ অফিসার শিশির কুমার ঈশোর,উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা শাহনাজ লাইজু চৌধুরীসহ উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ।

কর্মকর্তারা জানান, এই সহায়তা কৃষকদের উৎপাদন খরচ কমাতে এবং বোরো মৌসুমে অধিক ফলন নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সরকারের এই উদ্যোগ কৃষকদের আরও আগ্রহী করে তুলবে বলে তারা আশা প্রকাশ করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park