1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

ফুলবাড়ীতে এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

  • প্রকাশের সময় : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ১৩৯ বার পঠিত

মোস্তাফিজার রহমান জাহাঙ্গীর
স্টাফ রিপোর্টারঃ

সারা দেশে ন্যায় কুড়িগ্রামের ফুলবাড়ীতে এমপিওভূক্ত শিক্ষক ও কর্মচারীদের উপর নির্যাতনের প্রতিবাদ ও ৫% বাড়ী ভাড়া প্রজ্ঞাপন প্রত্যাখ্যান করে বিক্ষোভ মিছিল ও সমাবেশে ফুলবাড়ী উপজেলার এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীবৃন্দ।

সোমবার ২০ অক্টোবর দুপুর ১২ টায় কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ফুলবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়(পাইলট) মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল বেরিয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক গুলো প্রদক্ষিণ করে উপজেলা মাধ্যমিক কার্যালয়ের এসে সমাবেশ করে।

সমাবেশে বক্তব্য রাখেন, ফুলবাড়ী মহিলা কলেজের অধ্যক্ষ গোলাম ওয়াদুদ, বড়ভিটা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফ উদ্দিন, ফুলবাড়ী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সচিব মোর্শেদ আলম, গংগার হাট এমএস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হামিদুল হক,অনন্তপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুজ্জামান মিয়া,শিমুলবাড়ী ইসলামীয়া দাখিল মাদ্রাসার সহ সুপার আব্দুল মালেক,পশ্চিম ফুলমতি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জামিউল ইসলাম,বড়লই বহুমুখী উচ্চ বিদ্যালয় সহকারী শিক্ষক মোখলেছুর রহমান বাহাদুর, কুটিবাড়ী মর্ডান উচ্চ বিদ্যালয়ের সহঃ মৌলভী শিক্ষক মঈনুদ্দিন সেলিম,খোচাবাড়ী মোস্তাকিয়া দাখিল মাদ্রাসার সহঃ সুপার হায়দার আলী,গংগারহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী সিনিয়র শিক্ষক আকলিমা খাতুনসহ আরো অনেকে।
এ সময় বক্তারা জানান,যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি পূরণ না হবে ততক্ষণ আমাদের আন্দোলন চলতে থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park