1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

ফুলবাড়ীতে এই প্রথমবারের মতো ম্যারাথন দৌড় প্রতিযোগিতা।

  • প্রকাশের সময় : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ১৬৫ বার পঠিত

মোস্তাফিজার রহমান(জাহাঙ্গীর)
স্টাফ রিপোর্টারঃ

ফুলবাড়ীতে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১৮ অক্টোবর সকাল সাড়ে ছয়টায় কুড়িগ্রামের ফুলবাড়ীতে এই প্রথমবারের মতো বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ফুলবাড়ী শাখার আয়োজনে ফুলবাড়ী পশ্চিম থানা শাখা শিবিরের সভাপতি মিরাজ হোসেনের সভাপতিত্বে উপজেলার ধরলা ব্রীজের দক্ষিণ পাড় থেকে শুরু করে ফুলবাড়ী কাচারী মাঠে প্রায় ৪ কিঃমিঃ এ দৌড় প্রতিযোগিতায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরে ১শতাধিক কর্মি অংশ গ্রহণ করেন।

আজকের এই ম্যারাথন দৌড় প্রতিযোগিতার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন করেন বাংলাদেশ জামায়েত ইসলামী ফুলবাড়ী উপজেলা শাখার আমির মাওঃ মোঃ আব্দুল মালেক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক রংপুর মহানগরীর শিবির নেতা সোহেল রানা, ফুলবাড়ী উপজেলা জামায়াতের অফিস সম্পাদক মাস্টার বেলাল হোসেন। আরো উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা শিবিরের সাবে অফিস সম্পাদক মোহাম্মদ আব্দুল হালিম রানাসহ ফুলবাড়ী উপজেলা ছাত্রশিবিরের অন্যান্য নেতৃবৃন্দ।

অংশগ্রহণকারী প্রতিযোগিরা জানান, আমরা এই ম্যারাথন দৌড়ে প্রথমবারের মতো অংশগ্রহণ করতে পেরে খুবই আনন্দিত আর এই খেলা গুলো যেন অব্যাহত থাকে।

আয়োজকরা জানায়, আমাদের আজকের এই ম্যারাথন দৌড় প্রতিযোগিতার কারণ হচ্ছে সমাজে বিভিন্ন ধরণের নেশায় জড়িত হচ্ছে বিভিন্ন প্রসাদ শ্রেণীর মানুষ, তাই এই নেশা থেকে দূরে রাখতে আমরা ফুলবাড়ী উপজেলার বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির এই খেলাধুলার আয়োজন করেছি এবং অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park