1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

ফুলবাড়ীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস আলোচনা সভা ও মোহরা প্রদর্শন।

  • প্রকাশের সময় : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ৮০ বার পঠিত

মোঃ আব্দুল জলিল পারভেজ
ফুলবাড়ী(কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

“সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস উপলক্ষে ফুলবাড়ীতে অগ্নিকান্ড ও ভূমিকম্প বিষয়ক মহড়া প্রদর্শণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ১৩ অক্টোবর সকাল ১১টায় উপজেলার ফুলবাড়ী জছি মিঞা মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা প্রকল্প বাস্তায়ন কর্মকর্তা সিরাজউদ্দৌলার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার রেহেনুমা তারান্নুম।
এসময় তিনি বলেন, দুর্যোগের ক্ষতি হ্রাসে দুর্যোগপূর্ব, দুর্যোগকালীন ও দুর্যোগপরবর্তী প্রস্তুতি কার্যকর ভূমিকা পালন করে। সে জন্য যেকোনো দুর্যোগ মোকাবিলায় সকলকে সচেতন থাকর আহবান জানান।
এসময় উপস্থিত ছিলেন, ফুলবাড়ী জছি মিঞা মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবেদ আলী,উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম, ইসলামিক রিলিফ বাংলাদেশ এর কুড়িগ্রাম জেলা প্রকল্প ব্যবস্থাপক মো. ছাবেদ আলীসহ সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারি,
গণমাধ্যমকর্মী ও শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।

ফুলবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাব-অফিসার মনজুর আলম-এর নেতৃত্বে অগ্নিকান্ড ও ভূমিকম্প বিষয়ক মহড়া প্রদর্শণ করেন।

দিবসটি উপলক্ষে সহযোগিতা করেন ইসলামিক রিলিফ বাংলাদেশ,টিএমএসএস ও মহিদের যুব সমাজ কল্যাণ সমিতি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park