1. admin@dainikajkerkholachithi.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বালীগাঁও মধ্যপাড়া যুব সমাজের উদ্যেগে বালীগাঁও প্রিমিয়ার লীগ ক্রিকেট বিপিএল সিজন -৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত পোরশায় জাতীয় যুব দিবসে র‍্যালি ও আলোচনা সভা। ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদ্‌যাপন শংকর দাস পবন, স্টাফ রিপোর্টার তাহিরপুরে পানি সরবরাহ প্রকল্পে অনিয়মের অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন ডিমলায় কর্মসংস্থান ও আত্মনির্ভরতার প্রত্যয়ে যুব দিবস উদযাপন। ভালুকায় জাতীয় যুব দিবস: সমৃদ্ধ বাংলাদেশ গড়ার নতুন প্রত্যয়। “নরসিংদীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপন” বিভিন্ন জাতিগোষ্ঠী নিয়ে উসকানিমূলক বক্তব্যের অভিযোগ, থোয়াইচিং মং শাককে কারণ দর্শানোর নোটিশ বল্লমঝাড়ে আবারও চেয়ারম্যান প্রার্থী জুলফিকার রহমান, উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার প্রত্যাশা পোরশায় এইচএসসিতে বড় ধরনের ফল বিপর্যয়: জিপিএ-৫ শূন্য, পাসের হার মাত্র ১৯.৫৭%

পোরশায় মৌমাছির কামড়ে শ্রমিক অসুস্থ, হাসপাতালে ভর্তি।

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
  • ২৩ বার পঠিত

​
নওগাঁর পোরশায় পুকুরপাড়ে কাজ করার সময় হঠাৎ ঝাকবেঁধে আসা মৌমাছির কামড়ে ছলেমান (৬৫) নামে এক শ্রমিক গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন।

মঙ্গলবার বিকেলে উপজেলার নিতপুর ইউনিয়নের মহনঞ্জিলার বিলে এ ঘটনা ঘটে।​ অসুস্থ ছলেমান নিতপুর ইউনিয়নের গানইর গ্রামের মৃত আশোদ্দীন মোন্নার ছেলে।

​স্থানীয় সূত্রে জানা গেছে, ছলেমান দীর্ঘদিন ধরে একই ইউনিয়নের আবুল কালামের ‘মহনঞ্জিলার বিল’ নামক পুকুরে জোগানদার হিসেবে কাজ করে আসছিলেন।

মঙ্গলবার বিকেলে তিনি পুকুরপাড়ে বসে কাজ করছিলেন। এ সময় হঠাৎ পাশ্ববর্তী একটি গাছ থেকে মৌমাছির চাক ভেঙে একঝাঁক মৌমাছি এসে তার শরীরে আক্রমণ করে এবং এলোপাতাড়ি কামড়াতে থাকে। এতে তিনি ঘটনাস্থলেই মারাত্মক অসুস্থ হয়ে পড়েন।

​পরে পুকুর মালিকের ছেলে মিলন তাকে দ্রুত উদ্ধার করে পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিয়ে ভর্তি করান। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।#

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park