1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

পেকুয়ায় লবণ চাষীর কাছে চাঁদা না পেয়ে বসতঘরে লুটপাট।

  • প্রকাশের সময় : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৪ বার পঠিত

কক্সবাজার (পেকুয়ার)
প্রতিনিধিঃ মোহাম্মদ সোহেল

কক্সবাজারের পেকুয়ার রাজাখালীতে লবণ চাষীর কাছে দাবীকৃত চাঁদা না পেয়ে বসতঘরের মালামাল সহ টাকা লুটপাটের অভিযোগে ভোক্তভোগী পরিবারের পক্ষ থেকে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সংবাদ সম্মেলনে বক্তব্যে রাজাখালী ইউনিয়নের বদিউদ্দিন পাড়ার মৃত কালামিয়ার ছেলে আবুল হোছাইন বলেন, একই এলাকার ফয়েজআহমদের ছেলে আবু হানিফ ও হারুন দীর্ঘদিন ধরে লবণ চাষ করতে হলে তাদের হয় লবণ দিতে না হয় চাঁদা দিতে হবে এমন হুমকি ধমকি দিয়ে আসছিল। গত শুক্রবার দিবাগত রাতে তার অবর্তমানে হারুন ও আবু হানিফ তার বসতঘরে ডুকে তার স্ত্রীকে ভয়ভীতি দেখিয়ে ঘরের মালামাল নগদ ২লক্ষ ৫০হাজার টাকা সহ কম্বল জাল, লবণ মাঠের পুরাতন পলিথিন নিয়ে যায়। আমার স্ত্রী ও ছেলে বাধা দিলে তারা হুমকি ধমকি দিয়ে চলে যায়।
স্থানীয় বাসিন্দা আজমগীর বলেন, ঘটনা শুনে এলাকার লোকজন সহ ফরিদ আহমদের ছেলে আবু হানিফ ও হারুনের বাড়ীর আঙ্গিনা থেকে একটি পলিথিনের বান্ডিল উদ্ধার করি। হারুন ও আবু হানিফকে মালামাল ও টাকা ফেরত দিতে বললে তারা উল্টো হুমকি দিয়ে আবুল হোছাইনের পরিবারকে রাস্তায় ওঠতে দিবেনা মাঠে চাষাবাদ করতে দিবেনা বলে ত্রাস সৃষ্টি করছে।
আবুল হোছাইনের ছেলে সাহাবউদ্দিন বলেন, ঘটনার পর থেকে আমরা স্থানীয় সর্দার ও মেম্বারকে বিচার দেয়ায় ক্ষীপ্ত হয়ে তাদের বাড়ীঘর থেকে বের হতে দিচ্ছেনা। রবিবার সকালে নিজের বসতঘরে পেছনে গেলে হারুন ও আবু হানিফ কিরিচ দিয়ে তাকে হামলা করে তিনি কোন রকম বসতঘরে আশ্রয় নিয়ে প্রাণে বাচেন। আবুল হোছাইনের স্ত্রী দিলোয়ারা বেগম বলেন. তার স্বামী পলিথিন বিক্রি করতে আলিকদম গেলে তাদের প্রতিবেশী ফরিদুল আহমদের ছেলে আবু হানিফ ও হারুন বসতঘরে ডুকে ৩টি কম্বল ২টি জাল ও কম্বলের ভাজে থাকা ২লাখ ৫০হাজার টাকা নিয়ে যায়, আমার ছেলে প্রতিবেশীদের সহায়তায় হারুন ও আবু হানিফের বাড়ী থেকে একটি পলিথিনের বান্ডিল উদ্ধার করে। এঘটনায় স্থানীয় সর্দার ও মেম্বারকে বিচার দেয়ায় তারা আমার পরিবারকে হুমিক দিচ্ছে। মেম্বার বদু চোরদের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের পরামর্শ দেন।
স্থানীয় লোকজন জানিয়েছে তারা পেশাদার চোর ও তাদের কথা অনুযায়ী লবণ বিক্রি করতে হয় না হয় তারা চাঁদা আদায় করে থাকে। স্থানীয় প্রশাসনের তারা কোন রকম তোয়াক্কা করেনা।
রাজাখালী ইউনিয়নের ৭নং ওয়ার্ড় মেম্বার বদিউল আলম প্রকাশ বদুর কাছে জানতে চাইলে তিনি বলেন, কামাল হোছাইনের স্ত্রী আমাকে বিচার দিয়েছিল তাদের থানায় মামলা দায়ের করতে পরামর্শ দিয়েছি।
ভোক্তভোগী আবুল হোছাইন আরো বলেন, চোর হারুন ও আবু হানিফ তার ছেলের বিদেশ যাওয়ার স্বপ্ন ভেঙ্গে দিয়েছে। তাদের কথা অনুযায়ী লবণ বিক্রি না করায় মূলত বসতঘরের মালামাল লুটপাট করেছে। তাদের বিরুদ্ধে থানায় মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park