1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

পিআরসহ ৫ দফা দাবীতে পটুয়াখালীতে জামায়াতের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল।

  • প্রকাশের সময় : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ১৩২ বার পঠিত

মোঃসোহাগ বিশেষ প্রতিনিধি

পি আর পদ্ধতিকে জুলাই জাতীয় সনদের অনৃতর্ভুক্ত করে গণভোটের দাবীসহ ৫ দফা দাবীতে কেন্দ্রীয় কমিটি ঘোষিত দেশব্যাপী কর্মসূচীর আলোকে মানববন্ধন করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী পটুয়াখালী জেলা শাখা।

বুধবার বিকাল ৪ টায় ঝাউতলা চত্বরে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিস শূরা সদস্য পটুয়াখালী জেলা জামায়াতের আমীর আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-১ আসনে জামায়াতের প্রার্থী এ্যাডভোকেট মোঃ নাজমুল আহসান, সাবেক নায়েমে আমীর অধ্যাপক মাওঃ আব্দুস সালাম খান, সাধারন সম্পাদক বিশিস্ট শিক্ষাবিদ মোঃ শহিদুল ইসলাম কাওসারী, কেন্দ্রীয় মজলিস শূরা সদস্য জেলা জামায়াতের সহ-সেক্রেটারী অধ্যাপক এবিএম সাইফুল্লাহ, জেলা শিক্ষক ফেডারেশনের সভাপতি মোঃ সাইদুর রহমান খান, পৌর জামায়াতের আমীর মাওলানা আবুল বাশার, সদর উপজেলা জামায়াতের সাধারন সম্পাদক মাওলানা হাবিবুর রহমান, জেলা ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান জেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি পৌর সভায় জামায়াতের মেয়র প্রার্থী আবদুল্লাহ আন নাহিয়ান, জেলা ছাত্রশিবিরের সভাপতি রাকিবুল ইসলাম নুর প্রমুখ।

বক্তারা পিআর পদ্ধতিকে জুলাই জাতীয় সনদে অন্তর্ভুক্ত করাসহ ৫ দফা দাবী বাস্তবায়ন করে নির্বাচনের দাবী জানান।

মানববন্ধন শেষে উক্ত দাবীতে এক মিছিল বের করে জেলা মডেল মসজিদে গিয়ে মাগরিবের নামাজ আদায় করেন জামায়াত নেতা- কর্মীরা।

এ সময় জামায়াত ও শিবিরের শত শত নেতা কর্মী উপস্থিত ছিলেন। #

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park