1. admin@dainikajkerkholachithi.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বালীগাঁও মধ্যপাড়া যুব সমাজের উদ্যেগে বালীগাঁও প্রিমিয়ার লীগ ক্রিকেট বিপিএল সিজন -৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত পোরশায় জাতীয় যুব দিবসে র‍্যালি ও আলোচনা সভা। ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদ্‌যাপন শংকর দাস পবন, স্টাফ রিপোর্টার তাহিরপুরে পানি সরবরাহ প্রকল্পে অনিয়মের অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন ডিমলায় কর্মসংস্থান ও আত্মনির্ভরতার প্রত্যয়ে যুব দিবস উদযাপন। ভালুকায় জাতীয় যুব দিবস: সমৃদ্ধ বাংলাদেশ গড়ার নতুন প্রত্যয়। “নরসিংদীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপন” বিভিন্ন জাতিগোষ্ঠী নিয়ে উসকানিমূলক বক্তব্যের অভিযোগ, থোয়াইচিং মং শাককে কারণ দর্শানোর নোটিশ বল্লমঝাড়ে আবারও চেয়ারম্যান প্রার্থী জুলফিকার রহমান, উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার প্রত্যাশা পোরশায় এইচএসসিতে বড় ধরনের ফল বিপর্যয়: জিপিএ-৫ শূন্য, পাসের হার মাত্র ১৯.৫৭%

পটুয়াখালীর মহিপুর মৎস্য বন্দরে ১৪ হাজার টাকায় একটি ইলিশ বিক্রি হয়েছে।

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫৬ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

পটুয়াখালীর মহিপুরে আড়াই কেজি ওজনের এক ইলিশ বিক্রি হয়েছে ১৪ হাজার টাকা। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর)সকালে মহিপুর মৎস্য বন্দরের ফয়সাল ফিসে মাছটি বিক্রি হয়। এ সময় মাছটিকে দেখতে মৎস্য আরতে উৎসুক জনতার ভিড় লেগে যায়।

এ ইলিশ মাছটি শহিদ মাঝির জালে ধরা পড়েছে। শহিদ মাঝি বলেন, ইলিশ আহরণে সাগরে গিয়ে অন্যান্য মাছের সঙ্গে এ বড় ইলিশটি ধরা পড়ে। ইলিশটির ওজন ২ কেজি ৫০০ গ্রাম। অনেক সময় জেলেরা তাদের জালে বেশি পরিমাণে মাছ শিকার করতে না পারলেও  এমন দু-একটা মাছ পেলে জেলেরা অনেক খুশি হয়। মাছটি মহিপুর মৎস্য বন্দরের ফয়সাল ফিসে নিয়ে এলে নিলামে ১৪ হাজার টাকায় মৎস্য ব্যবসায়ী ইশতিয়াক ক্রয় করেন।

ফয়সাল ফিসের স্বত্বাধিকারী মেহেদী ফয়সাল বলেন, বড় সাইজের ইলিশ সচারাচর পাওয়া যায় না। মাছটি খোলা বাজারে উন্মুক্ত নিলামে প্রতি কেজি ৫ হাজার ৬০০ টাকা দরে ১৪ হাজার টাকা বিক্রি হয়েছে।

মাছটির ক্রেতা ইশতিয়াক জানান, সাগরে ধরা পড়া বিশাল সাইজের ইলিশ মাছটি আমি কিনেছি । মাছটি আমি ঢাকায় নিয়ে বিক্রি করব। সাগরে বড় ইলিশের সংখ্যা খুবই কম। মাছটি সাইজে বড় হওয়ার কারণে অনেক টাকা বিক্রি হয়েছে।

এ বিষয়ে কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, বড় সাইজের ইলিশ মূলত জেলেদের জন্য সুখবর বয়ে আনে। গভীর সমুদ্রের জেলেদের পাশাপাশি উপকূলের জেলেরাও এখন বড় ইলিশ পাচ্ছে। ইলিশের পরিমাণ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সাগরে মৎস্য আহরণের ৫৮ দিনে নিষেধাজ্ঞার সুফলও বলা যায়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park