1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

পটুয়াখালীতে জমি দখল ও চাঁদা দাবির অভিযোগে দুই ভাইয়ের বিরুদ্ধে মামলা।

  • প্রকাশের সময় : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ১৫০ বার পঠিত

মোঃসোহাগ বিশেষ প্রতিনিধি

পটুয়াখালী সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নে জমি দখল, চাঁদাবাজি ও হামলার অভিযোগে দুই ভাইসহ অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন এক ব্যক্তি। থানায় অভিযোগ না নেওয়ায় তিনি আদালতের আশ্রয় নিয়েছেন।

গত ৭ অক্টোবর পটুয়াখালী জেলার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (১ম আমলী) আদালতে মামলাটি দায়ের করেন আউলিয়াপুর ইউনিয়নের বড় আউলিয়াপুর এলাকার আবু জাফর (৪৫)। মামলায় মোট ছয়জন সাক্ষী রাখা হয়েছে।

আসামিরা হলেন বড় আউলিয়াপুর এলাকার মো. হেলাল মৃধা (৩২) ও মো. বেল্লাল মৃধা (৩৬), পিতা আবদুল কুদ্দুস মৃধা। এ ছাড়া অজ্ঞাতনামা আরও তিন থেকে চারজনকে আসামি করা হয়েছে।

বাদীর অভিযোগ, আসামিরা এলাকায় চিহ্নিত সন্ত্রাসী ও চাঁদাবাজ। সম্প্রতি বাদী তাঁদের পাশের সাত শতাংশ জমি ক্রয় করলে আসামিরা পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দিলে গত ৩ অক্টোবর বিকেলে ইপিজেড সংলগ্ন এলাকায় তাঁদের ওপর দা, রামদা, লাঠি ও জিআই পাইপ দিয়ে হামলা চালানো হয়।

এ সময় বাদীর কাছ থেকে এক লাখ ৫০ হাজার টাকা ও তাঁর স্ত্রীর গলা থেকে এক ভরি স্বর্ণের চেইন (মূল্য এক লাখ ৬০ হাজার টাকা) ছিনিয়ে নেওয়ার অভিযোগ করা হয়েছে।

স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা ব্যর্থ হলে থানায় অভিযোগ দেন বাদী, কিন্তু পুলিশ মামলা নেয়নি। পরে আদালতে দণ্ডবিধির ১৪৩, ৩২৩, ৩৪১, ৩৮৫, ৩৮৭, ৩৭৯ ও ৫০৬ (২) ধারায় মামলা দায়ের করা হয়।

আবু জাফর বলেন, “আমি নিরীহ মানুষ। আসামিরা এলাকায় প্রভাবশালী। থানায় মামলা না নেওয়ায় আদালতের আশ্রয় নিয়েছি। আমি ন্যায়বিচার চাই।”

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park