1. admin@dainikajkerkholachithi.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বালীগাঁও মধ্যপাড়া যুব সমাজের উদ্যেগে বালীগাঁও প্রিমিয়ার লীগ ক্রিকেট বিপিএল সিজন -৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত পোরশায় জাতীয় যুব দিবসে র‍্যালি ও আলোচনা সভা। ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদ্‌যাপন শংকর দাস পবন, স্টাফ রিপোর্টার তাহিরপুরে পানি সরবরাহ প্রকল্পে অনিয়মের অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন ডিমলায় কর্মসংস্থান ও আত্মনির্ভরতার প্রত্যয়ে যুব দিবস উদযাপন। ভালুকায় জাতীয় যুব দিবস: সমৃদ্ধ বাংলাদেশ গড়ার নতুন প্রত্যয়। “নরসিংদীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপন” বিভিন্ন জাতিগোষ্ঠী নিয়ে উসকানিমূলক বক্তব্যের অভিযোগ, থোয়াইচিং মং শাককে কারণ দর্শানোর নোটিশ বল্লমঝাড়ে আবারও চেয়ারম্যান প্রার্থী জুলফিকার রহমান, উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার প্রত্যাশা পোরশায় এইচএসসিতে বড় ধরনের ফল বিপর্যয়: জিপিএ-৫ শূন্য, পাসের হার মাত্র ১৯.৫৭%

নোয়াখালীর বেগমগঞ্জে শুধু ২জন প্রবীণ ও উপজেলা কর্মকর্তা কর্মচারীদের নিয়ে প্রবীণ দিবসের র‍্যালি অনুষ্ঠিত।

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ১০০ বার পঠিত

নোয়াখালী জেলা সংবাদদাতা

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় আন্তর্জাতিক প্রবীণ দিবসে শুধু মাত্র ২জন প্রবীণ ও উপজেলা কর্মকর্তা কর্মচারীদের নিয়ে প্রবীণ দিবসের র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলার সামনে উপজেলা সমাজসেবা কর্মকর্তার আয়োজনে প্রবীণ দিবস উপলক্ষে এ র‍্যালি অনুষ্ঠিত হয়।

র‍্যালিতে সমাজসেবা কর্মকর্তা ও তার অফিসের তিনজন কর্মচারী ছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুর রহমান ও ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা অফিসার জহিরুল ইসলাম, ও শিক্ষা অফিসের হিসাব রক্ষক আবদুর রেজ্জাক সহ উপজেলায় সেবা নিতে আসা এক নারী, মুক্তিযোদ্ধা অফিসের জিন্নাহ মিয়া ছাড়াও উপস্থিত ছিলেন মাত্র ২জন প্রবীণ।

এই নিয়ে উপজেলা তোলপাড় সৃষ্টি হয়েছে এবং অনেকেই এ নিয়ে সমাজসেবা কর্মকর্তাকে দায় করেছেন।

একজন প্রবীণ নাম প্রকাশ না করার শর্তে বলেন, আমাদের আগে কেউ কিছু বলেনি। আমরা অন্য অফিসে কাজের জন্য এসেছি। কিন্তু পরে হঠাৎ করে প্রবীন দিবসের র‍্যালিতে ডেকে এনে দাড়িয়ে দেয়।

বেগমগঞ্জ উপজেলার সমাজসেবা কর্মকর্তা
নাছরুল্যাহ আল মাহমুদ বলেন সরকার দিবস পালন করতে বললেও দিবস পালনে উপজেলায় সরকারি কোন তহবিল না থাকায় আমরা যথাযথ দিবস পালন করতে পারি না।

সাংবাদিকদের তিনি বলেন এমনকি আজকের দিবস পালনের যে ব্যানার হয়েছে তাও আমার পকেটের টাকা দিয়ে করেছি।

এমন অবস্থা সরকারি বিভিন্ন খাতে টাকা বরাদ্দ করলেও প্রবীন অর্থাৎ সমাজের শেষ বয়সের মানুষদের কে নিয়ে দিবস পালনে কোন অর্থ বরাদ্দ না থাকায় তাদের প্রতি সমাজের মানুষের দায়বদ্ধতা কোথায় কি ঠেকলো,,?
স্থানীয় সচেতন মহল বলছেন, প্রবীণদের বাদ দিয়ে প্রবীণ দিবসের আয়োজন করা শুধু অবহেলা নয়, এটি প্রবীণ সমাজের প্রতি চরম অসম্মান।
এসময় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্ত উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park