1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

নোয়াখালীতে ২০০জন হাফেজকে সংবর্ধনা দেন ইসলামী ছাত্রশিবির

  • প্রকাশের সময় : রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ৫৫ বার পঠিত

সাইফুল ইসলাম নোয়াখালী

নোয়াখালীতে পবিত্র কুরআনের হাফেজদের সম্মাননা প্রদান উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নোয়াখালী জেলা উত্তর শাখা। নতুন হাফেজদের সম্মানিত করতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নোয়াখালী বেগমগঞ্জ উপজেলার একটি মিলনায়তনে হাফেজে কোরআন সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
উক্ত হাফেজে কোরআন সংবর্ধনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নোয়াখালী জেলা শাখার সহকারী সেক্রেটারি দেলোয়ার হোসেন।প্রধান আলোচক হিসাবে উপস্থিতি ছিলেন নোয়াখালী জেলা উত্তর শাখার সভাপতি মুজাহিদুল ইসলাম। সেক্রেটারি আমিমুল ইহসান ফাহাদ সহ জেলা উত্তর শাখার নেতৃবিন্দু।

হাফেজে কোরআন সংবর্ধনায় ২০০ জন নতুন হাফেজেদের সংবর্ধনার দেওয়া হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পবিত্র কুরআন মানবজাতির জন্য আল্লাহ প্রদত্ত সর্বশ্রেষ্ঠ হেদায়েতের গ্রন্থ। যারা কুরআন মুখস্থ করে নিজেদের অন্তরে ধারণ করে, তারা অত্যন্ত মর্যাদাপূর্ণ অবস্থানের অধিকারী। কুরআনের হাফেজরা শুধু নিজেদের নয়, সমাজ ও জাতির জন্যও আলোর দিশারী।
বক্তারা আরও বলেন, বর্তমান সমাজে কুরআনের আলো ছড়িয়ে দিতে হাফেজদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই নতুন প্রজন্মকে কুরআনের শিক্ষা ও আদর্শে গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসতে হবে।
অনুষ্ঠানে নবীন হাফেজদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। এ সময় সংগঠনের নেতৃবৃন্দ, আলেম-উলামা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি দোয়া ও মোনাজাতের মাধ্যমে সমাপ্ত হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park