1. admin@dainikajkerkholachithi.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বালীগাঁও মধ্যপাড়া যুব সমাজের উদ্যেগে বালীগাঁও প্রিমিয়ার লীগ ক্রিকেট বিপিএল সিজন -৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত পোরশায় জাতীয় যুব দিবসে র‍্যালি ও আলোচনা সভা। ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদ্‌যাপন শংকর দাস পবন, স্টাফ রিপোর্টার তাহিরপুরে পানি সরবরাহ প্রকল্পে অনিয়মের অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন ডিমলায় কর্মসংস্থান ও আত্মনির্ভরতার প্রত্যয়ে যুব দিবস উদযাপন। ভালুকায় জাতীয় যুব দিবস: সমৃদ্ধ বাংলাদেশ গড়ার নতুন প্রত্যয়। “নরসিংদীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপন” বিভিন্ন জাতিগোষ্ঠী নিয়ে উসকানিমূলক বক্তব্যের অভিযোগ, থোয়াইচিং মং শাককে কারণ দর্শানোর নোটিশ বল্লমঝাড়ে আবারও চেয়ারম্যান প্রার্থী জুলফিকার রহমান, উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার প্রত্যাশা পোরশায় এইচএসসিতে বড় ধরনের ফল বিপর্যয়: জিপিএ-৫ শূন্য, পাসের হার মাত্র ১৯.৫৭%

নাইক্ষ্যংছড়িতে যৌথ অভিযান: ১৯৮২ পিস ইয়াবাসহ রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল জব্দ।

  • প্রকাশের সময় : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
  • ৪০ বার পঠিত

​ জসিম উদ্দিন
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে প্রায় ৬ লাখ টাকা মূল্যের ১ হাজার ৯৮২ পিস ইয়াবাসহ একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
​শনিবার (১০ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার ২ নম্বর বাইশারী ইউনিয়নের বাইশারী বাজারের ‘আমানুর ফার্নিচার’-এর দোকানের সামনে থেকে এ মাদক ও মোটরসাইকেল উদ্ধার করা হয়।
​বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্র সূত্রে জানা যায়, গর্জনীয়া এলাকা থেকে মোটরসাইকেলযোগে এক ব্যক্তি বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে বাইশারীর দিকে আসছেন—এমন গোপন সংবাদ পান বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মনজুর আহসান মনজুর। তাৎক্ষণিকভাবে তিনি সঙ্গীয় ফোর্স নিয়ে দ্রুত ঘটনাস্থলে রওনা হন।
​পুলিশের উপস্থিতি টের পেয়ে বাইশারী বাজারের আমানুর ফার্নিচারের দোকানের সামনে ১২৫ সিসির একটি রেজিস্ট্রেশনবিহীন বাজাজ ডিসকভার মোটরসাইকেল ফেলে রেখে পালিয়ে যায় ওই মাদক কারবারি। পরবর্তীতে বাইশারী সেনা ক্যাম্পের একটি দলও ঘটনাস্থলে পৌঁছে যৌথ অভিযানে অংশ নেয়।
​উপস্থিত স্থানীয় লোকজনের সামনে মোটরসাইকেলটি তল্লাশি করা হলে এর এয়ার ফিল্টার বক্সের ভেতর থেকে সাদা কস্টেপে পেঁচানো ১০টি নীল রঙের জিপার পলি প্যাকেটে সর্বমোট ১,৯৮২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
​উদ্ধারকৃত ইয়াবার মোট ওজন প্রায় ১৯৮.২০ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য ৫ লাখ ৯৪ হাজার ৬০০ টাকা। এছাড়া জব্দকৃত মোটরসাইকেলটির আনুমানিক মূল্য ১ লাখ ৫ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
​ঘটনার সত্যতা নিশ্চিত করে বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মনিরুজ্জামান মনির জানান, স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে জব্দ তালিকা প্রস্তুত করে ইয়াবা ও মোটরসাইকেলটি তদন্ত কেন্দ্রের হেফাজতে নেওয়া হয়েছে।
​এদিকে মোটরসাইকেল ফেলে পালিয়ে যাওয়া সন্দেহভাজন মাদক কারবারিকে শনাক্ত করতে স্থানীয় সিসিটিভি ফুটেজ পর্যালোচনার কাজ চলছে। এ ঘটনায় পলাতক আসামির বিরুদ্ধে নাইক্ষ্যংছড়ি থানায় নিয়মিত মামলা রুজু করার প্রক্রিয়াও চলমান রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park