1. admin@dainikajkerkholachithi.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বালীগাঁও মধ্যপাড়া যুব সমাজের উদ্যেগে বালীগাঁও প্রিমিয়ার লীগ ক্রিকেট বিপিএল সিজন -৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত পোরশায় জাতীয় যুব দিবসে র‍্যালি ও আলোচনা সভা। ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদ্‌যাপন শংকর দাস পবন, স্টাফ রিপোর্টার তাহিরপুরে পানি সরবরাহ প্রকল্পে অনিয়মের অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন ডিমলায় কর্মসংস্থান ও আত্মনির্ভরতার প্রত্যয়ে যুব দিবস উদযাপন। ভালুকায় জাতীয় যুব দিবস: সমৃদ্ধ বাংলাদেশ গড়ার নতুন প্রত্যয়। “নরসিংদীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপন” বিভিন্ন জাতিগোষ্ঠী নিয়ে উসকানিমূলক বক্তব্যের অভিযোগ, থোয়াইচিং মং শাককে কারণ দর্শানোর নোটিশ বল্লমঝাড়ে আবারও চেয়ারম্যান প্রার্থী জুলফিকার রহমান, উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার প্রত্যাশা পোরশায় এইচএসসিতে বড় ধরনের ফল বিপর্যয়: জিপিএ-৫ শূন্য, পাসের হার মাত্র ১৯.৫৭%

নরসিংদীর শিবপুর উপজেলার দুলালপুরের কৃতি সন্তান সহকারী সচিব থেকে ইউএনও হিসেবে পদোন্নতি।

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭০ বার পঠিত

আবু নাঈম রিপন:

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সম্মানিত সহকারী কমিশনার (ভূমি) শামসুল ইসলাম, এর সিনিয়র সহকারী সচিব পরবর্তী ইউএনও হিসেবে পদোন্নতি লাভ করায় সর্বমহলে আনন্দ ও উচ্ছ্বাসের সৃষ্টি হয়েছে। তাঁর এই গৌরবময় অর্জনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সহকর্মী ও এলাকাবাসী আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।জানা যায়, কর্মজীবনে নিষ্ঠা, সততা ও দক্ষতার মাধ্যমে দায়িত্ব পালন করে তিনি সবার আস্থা অর্জন করেছেন। দায়িত্ব পালনে তাঁর সৎ ও মানবিক দৃষ্টিভঙ্গি এবং কর্মতৎপরতা গোদাগাড়ী উপজেলা তথা রাজশাহীতে ব্যাপক প্রশংসিত হয়েছে। তাঁর পদোন্নতি সেই অবদানেরই স্বীকৃতি হিসেবে দেখা হচ্ছে।স্থানীয়রা মনে করেন, শামসুল ইসলামের এই সাফল্য শুধু তাঁর ব্যক্তিগত অর্জন নয়, বরং তার জন্মস্থান বিলচিনাদী দুলালপুর তথা শিবপুর উপজেলার জন্যও গর্বের বিষয়। তাঁর মতো একজন দক্ষ ও যোগ্য কর্মকর্তার পদোন্নতি নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে বলেও তারা আশা প্রকাশ করেন।তাঁর ভবিষ্যৎ কর্মজীবন আরও সাফল্যমণ্ডিত হোক এবং দেশের সেবায় তিনি গুরুত্বপূর্ণ অবদান রাখবেন—এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন শুভানুধ্যায়ীরা। পাশাপাশি তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও উত্তরোত্তর সফলতা কামনায় সবাই আন্তরিক দোয়া ও শুভকামনা জানিয়েছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park