1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

নবীগঞ্জে জুমার নামাজ চলাকালে মসজিদের ভেতরে ছুরিকাঘাতে মুসল্লিকে হত্যা,ঘটনাস্থলে চাঞ্চল্য, এলাকায় উত্তেজনা।

  • প্রকাশের সময় : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ১২০ বার পঠিত

মীর মোঃ সাজন
হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের বনগাঁও নতুন জামে মসজিদে জুমার নামাজ চলাকালে এক মুসল্লিকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।
শুক্রবার
(৭ নভেম্বর ২০২৫)
জুমার নামাজের সময় এ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে। এতে পুরো এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

নিহত ব্যক্তির নাম ইমরুল মিয়া (৪০), তিনি ওই গ্রামের সুনাহর মিয়ার ছেলে।

ঘাতকের পরিচয়:
ঘাতক রাসেল মিয়া (২২),একই গ্রামের আতিক মিয়ার ছেলে।

ঘটনার বিবরণ:
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, জুমার নামাজ চলাকালে, মুসল্লিদের সারিতে বসে নামাজ আদায় করছিলেন ইমরুল মিয়া।
এ সময় হঠাৎ করে রাসেল মিয়া মসজিদের ভেতরে ঢুকে তার উপর ছুরি দিয়ে একাধিকবার আঘাত করে।
রক্তাক্ত অবস্থায় পড়ে গেলে মুসল্লিরা দ্রুত তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান,
কিন্তু সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হন।
নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান,
ঘটনার কারণ প্রাথমিকভাবে পূর্ব বিরোধ বলে ধারণা করা হচ্ছে। তদন্ত চলছে।
ঘটনার পর মসজিদ ও আশপাশের এলাকায় উত্তেজনাকর
পরিবেশ বিরাজ করছে। স্থানীয়রা এ ঘটনায় চরম ক্ষোভ প্রকাশ করেছেন এবং দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park