1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

দৌলতপুর ডিগ্রি কলেজে বহিরাগতদের হামলায় শিক্ষার্থী আহত, নিরাপত্তাহীনতায় শিক্ষার্থীরা।

  • প্রকাশের সময় : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭২ বার পঠিত

আশিকুল ইসলাম বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার দৌলতপুর ডিগ্রি কলেজে বহিরাগতদের হামলায় মোঃ রাকিবুল ইসলাম বাঁধন (প্রথম বর্ষ) নামে এক শিক্ষার্থী আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে কলেজের পশ্চিম পাশে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, কলেজের পশ্চিম পাশ দিয়ে চিলো ঘাট থেকে ধুকুরিয়াবেড়া বাজার পর্যন্ত প্রতিদিনই কিছু বখাটে যুবক আড্ডা দেয়। তারা নিয়মিত কলেজের ছাত্র-ছাত্রীদের বিশেষ করে ছাত্রীদের উত্যক্ত করে আসছে। বৃহস্পতিবারও তারা কলেজের গেটে আড্ডা দিচ্ছিল। এ সময় বাঁধন প্রতিবাদ করলে বহিরাগতরা ক্ষিপ্ত হয়ে রাকিবুল ইসলাম বাঁধনকে মারধর করে গুরুতর আহত করে।

এ ঘটনায় বাঁধনকে বাঁচাতে সহপাঠী সাইমন, আলিফ ও এমদাদুল এগিয়ে আসলেও হামলাকারীরা তাদেরও মারধরের হুমকি দেয়। তবে অভিযুক্তদের নাম-পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।

এ বিষয়ে দৌলতপুর ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ দুলাল চন্দ্র চৌধুরী বলেন,
“কলেজের বাইরে প্রায়ই কিছু উশৃঙ্খল যুবক চায়ের দোকানে বসে আড্ডা দেয় এবং অশোভন আচরণ করে। ছাত্রীদের উত্যক্ত করার প্রতিবাদে বৃহস্পতিবার রাকিবুল ইসলাম বাঁধনকে তারা মারধর করে। বিষয়টি আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছি এবং ইতোমধ্যে স্থানীয় প্রশাসনকে অবহিত করার পদক্ষেপ নেওয়া হয়েছে।”

এ ঘটনায় কলেজের শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক ক্ষোভ ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। তারা ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার, বহিরাগত সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার এবং ক্যাম্পাসকে শিক্ষার উপযোগী পরিবেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছে।

স্থানীয় সচেতন মহল মনে করছে, বারবার এ ধরনের ঘটনা ঘটলেও কার্যকর পদক্ষেপ না নেওয়ায় বহিরাগতরা দিন দিন আরও বেপরোয়া হয়ে উঠছে। তারা বলছে—“শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে হলে কলেজ এলাকায় বহিরাগতদের আড্ডা বন্ধ করতে হবে এবং প্রশাসনকে কঠোর ব্যবস্থা নিতে হবে।”

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park