1. admin@dainikajkerkholachithi.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বালীগাঁও মধ্যপাড়া যুব সমাজের উদ্যেগে বালীগাঁও প্রিমিয়ার লীগ ক্রিকেট বিপিএল সিজন -৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত পোরশায় জাতীয় যুব দিবসে র‍্যালি ও আলোচনা সভা। ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদ্‌যাপন শংকর দাস পবন, স্টাফ রিপোর্টার তাহিরপুরে পানি সরবরাহ প্রকল্পে অনিয়মের অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন ডিমলায় কর্মসংস্থান ও আত্মনির্ভরতার প্রত্যয়ে যুব দিবস উদযাপন। ভালুকায় জাতীয় যুব দিবস: সমৃদ্ধ বাংলাদেশ গড়ার নতুন প্রত্যয়। “নরসিংদীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপন” বিভিন্ন জাতিগোষ্ঠী নিয়ে উসকানিমূলক বক্তব্যের অভিযোগ, থোয়াইচিং মং শাককে কারণ দর্শানোর নোটিশ বল্লমঝাড়ে আবারও চেয়ারম্যান প্রার্থী জুলফিকার রহমান, উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার প্রত্যাশা পোরশায় এইচএসসিতে বড় ধরনের ফল বিপর্যয়: জিপিএ-৫ শূন্য, পাসের হার মাত্র ১৯.৫৭%

দোকানে খাদ্যবান্ধব কর্মসূচির সরকারি চাল, ২০ হাজার টাকা জরিমানা।

  • প্রকাশের সময় : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭৪ বার পঠিত

মো রোমন হায়দার (ব্রাহ্মনবাড়িয়া) জেলা প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় খাদ্যবান্ধব কর্মসূচির ৩৮ বস্তা সরকারি চাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় দোকানে সরকারি চাল রাখার অভিযোগে দোকান মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ৫ টার দিকে পৌর শহরের বড় বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযুক্ত সারোয়ার ট্রেডার্সের সত্বাধিকারি পৌরসভার শান্তিনগর এলাকার মো: হিরন মিয়ার ছেলে মো: আনোয়ার।

খোঁজ নিয়ে জানা গেছে, আখাউড়ায় হতদরিদ্র ও নিম্ন আয়ের মানুষের জন্য বিশেষ কার্ডের মাধ্যমে সরকার নির্ধারিত মূল্যে চাল বিতরণের কার্যক্রম শুরু হওয়ার কথা। প্রায় দুই হাজার ৮১৯ জন উপকারভোগীর জন্য এ চাল বরাদ্দ করা হয়েছে। এরই মধ্যে বিতরণের আগেই সরকারি চাল বাজারে পাওয়া গেল।

আখাউড়া উপজেলা খাদ্য গুদাম কর্মকর্তা মোঃ সাজেদুর রহমান বলেন, এই চাল আমাদের গুদামের না। এ চাল আখাউড়ায় কি করে আসছে তা তদন্তের বিষয়।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট কফিল উদ্দিন মাহমুদ বলেন, এ চাল আখাউড়ার না, তা বাইরে থেকে এসেছে। আমরা খবর পেয়ে অভিযান চালিয়ে বড় বাজারের সারোয়ার ট্রেডার্স থেকে ৩৮ বস্তা চাল উদ্ধার করার পাশাপাশি সরকারি চাল রাখার অভিযোগ এই দোকানিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park