1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

ত্রিশালে মরা মুরগির মাংস বিক্রির অভিযোগে দুইজনকে জরিমানা, ভ্রাম্যমাণ আদালতের অভিযান।

  • প্রকাশের সময় : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩০ বার পঠিত

জাকির হোসাইন রাজু, ভালুকা, ময়মনসিংহ প্রতিনিধি
রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫

ত্রিশাল: ময়মনসিংহের ত্রিশাল বাসস্ট্যান্ড এলাকায় মরা মুরগির মাংস বিক্রির অপরাধে দুইজনকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (২০ সেপ্টেম্বর, ২০২৫) রাত সাড়ে ৮টার দিকে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এই অভিযান চালানো হয়।

অভিযানের সময় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমানের নেতৃত্বে পরিচালিত দল দুই ব্যক্তিকে মৃত মুরগির মাংস বিক্রি করা অবস্থায় হাতেনাতে আটক করে। পরে জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর এই কর্মকাণ্ডের অপরাধে তাদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করা হয়।

এতে অভিযুক্ত প্রত্যেককে ২০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয় এবং তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়। কর্তৃপক্ষের এই তাৎক্ষণিক পদক্ষেপের কারণে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park