1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

ঢোলভাঙ্গা নদীতে নিঁখোজ ১০ বছরের ইব্রাহিম, খুঁজছে ডুবুরি দল।

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ১০৮ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া:
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ঢোলভাঙ্গা নদীতে গোসলে নেমে নদীর স্রোতে ভেসে যায় ইব্রাহিম (১০) নামের এক শিশু। সকাল থেকেই নদীর দুই তীরে চলছে স্বজনদের আহাজারি।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ইব্রাহিম তার কয়েকজন বন্ধুর সঙ্গে ঢোলভাঙ্গা নদীতে গোসল করতে নামে। সবাই মিলে হাসি-আনন্দে পানিতে ঝাঁপিয়ে পড়েছিল। কিন্তু কিছুক্ষণের মধ্যেই প্রবল স্রোতের টানে ইব্রাহিমকে আর দেখা যায় না। মুহূর্তেই আনন্দের চিৎকার পরিণত হয় চিৎকার-চেঁচামেচিতে।

খবর পেয়ে বাঞ্ছারামপুর ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। ঘণ্টার পর ঘণ্টা পানিতে অনুসন্ধান চালিয়েও শিশুটিকে খুঁজে পাওয়া যায়নি। পরবর্তীতে ডাকা হয় ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে, যারা বিকেল পর্যন্ত নদীতে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে।

ইব্রাহিমের মা–বাবা নদীর তীরে বসে বিলাপ করছেন। “আমার ছেলেটা তো সকালেই হেসে খেয়ে বের হলো, ও যে আর ফিরবে না—এটা ভাবতেও পারছি না,” কাঁদতে কাঁদতে এমনটাই বললেন ইব্রাহিমের মা।

ঘটনাস্থলে ভিড় করেছে শত শত মানুষ। কেউ কেউ চোখ মুছে প্রার্থনা করছেন—“হে আল্লাহ, ইব্রাহিমকে যেন নিরাপদে ফিরিয়ে দেন।”

বাঞ্ছারামপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বলেন,

“আমাদের ডুবুরি দল নদীতে তল্লাশি চালাচ্ছে। স্রোত খুব প্রবল, তারপরও আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি শিশুটিকে উদ্ধারের জন্য।”

পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। একদিকে শিশুর হারানোর ব্যথা, অন্যদিকে নদীর তীরে অপেক্ষমান অসহায় বাবা-মায়ের আর্তনাদ—সব মিলিয়ে বাঞ্ছারামপুর আজ শোকে স্তব্ধ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park