1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

ঢাকায় চিকিৎসার পথে অ্যাম্বুলেন্স দুর্ঘটনা: রোগীসহ আহত ৬ শংকর দাস পবন, স্টাফ রিপোর্টার

  • প্রকাশের সময় : সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ৩৫ বার পঠিত

ঝালকাঠি থেকে এক বৃদ্ধ রোগীকে চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে একটি রোগীবাহী অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছে ধাক্কা খেয়ে খাদে পড়ে যায়। এ ঘটনায় রোগী, তার স্বজন এবং অ্যাম্বুলেন্সচালকসহ মোট ছয়জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে গুরুতর আহত কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল ও ঢাকায় স্থানান্তর করা হয়েছে।
সোমবার (২৭ জুলাই) সকালে ঝালকাঠি-বরিশাল আঞ্চলিক মহাসড়কের নলছিটি উপজেলার রায়াপুর বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, ঝালকাঠি শহরের পালবাড়ি এলাকার বাসিন্দা ফজলুল হক হাওলাদার (৭৫)-কে নিয়মিত চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষা করানোর জন্য একটি বেসরকারি অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়া হচ্ছিল। তার সঙ্গে পরিবারের কয়েকজন সদস্যও ছিলেন। পথিমধ্যে রায়াপুর বটতলা এলাকায় পৌঁছালে অ্যাম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছে সজোরে ধাক্কা খেয়ে খাদে পড়ে যায়।
দুর্ঘটনায় আহত হন ফজলুল হক হাওলাদার, তার ছেলে রিয়াজুল ইসলাম সোনা (৪৫), পুত্রবধূ আফরোজা বেগম (৪০), জামাতা মামুন হাসান লাভলু (৫৫), নাতি পলক হোসেন (২২) এবং অ্যাম্বুলেন্সের চালক।
খবর পেয়ে নলছিটি থানা পুলিশ ও স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর আহত কয়েকজনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। অপরদিকে, গুরুতর আহত ফজলুল হক হাওলাদারকে উন্নত চিকিৎসার জন্য অন্য একটি অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠানো হয়।
রোগীর ভাতিজা মতিন রহমান জানান, ফজলুল হক হাওলাদার প্রতি মাসেই নিয়মিত চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষা করানোর জন্য ঢাকায় যান। এবারও চিকিৎসার উদ্দেশ্যে রওনা হওয়ার পথে তিনি দুর্ঘটনার শিকার হন। দুর্ঘটনায় তার একটি পা ভেঙে গেছে। বর্তমানে তিনি ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন। অন্য আহতরা বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান সোহাগ বলেন, আহতদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। দুর্ঘটনাকবলিত অ্যাম্বুলেন্সটি উদ্ধারের কাজ চলমান রয়েছে। একই সঙ্গে দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধানের পাশাপাশি ক্ষতিগ্রস্ত অ্যাম্বুলেন্সটি উদ্ধারের কার্যক্রমও অব্যাহত রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park