1. admin@dainikajkerkholachithi.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বালীগাঁও মধ্যপাড়া যুব সমাজের উদ্যেগে বালীগাঁও প্রিমিয়ার লীগ ক্রিকেট বিপিএল সিজন -৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত পোরশায় জাতীয় যুব দিবসে র‍্যালি ও আলোচনা সভা। ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদ্‌যাপন শংকর দাস পবন, স্টাফ রিপোর্টার তাহিরপুরে পানি সরবরাহ প্রকল্পে অনিয়মের অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন ডিমলায় কর্মসংস্থান ও আত্মনির্ভরতার প্রত্যয়ে যুব দিবস উদযাপন। ভালুকায় জাতীয় যুব দিবস: সমৃদ্ধ বাংলাদেশ গড়ার নতুন প্রত্যয়। “নরসিংদীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপন” বিভিন্ন জাতিগোষ্ঠী নিয়ে উসকানিমূলক বক্তব্যের অভিযোগ, থোয়াইচিং মং শাককে কারণ দর্শানোর নোটিশ বল্লমঝাড়ে আবারও চেয়ারম্যান প্রার্থী জুলফিকার রহমান, উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার প্রত্যাশা পোরশায় এইচএসসিতে বড় ধরনের ফল বিপর্যয়: জিপিএ-৫ শূন্য, পাসের হার মাত্র ১৯.৫৭%

টেকনাফে নাফ নদীতে যৌথ বাহিনীর অভিযান, ১ লাখ ৩০ হাজার ইয়াবাসহ আটক ৪

  • প্রকাশের সময় : রবিবার, ১ নভেম্বর, ২০২৬
  • ২ বার পঠিত

জামাল উদ্দীন, কক্সবাজার জেলা প্রতিনিধি
কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে যৌথ বাহিনীর বিশেষ অভিযান চালিয়ে ১ লাখ ৩০ হাজার পিস ইয়াবা, একটি ইঞ্জিনচালিত কাঠের নৌকা ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। এ সময় চার মাদক কারবারিকে আটক করা হয়েছে।
রবিবার (১ নভেম্বর ২০২৬) গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধীন নাজিরপাড়া বিওপির দায়িত্বপূর্ণ আলুগোলা পোস্ট সংলগ্ন নাফ নদীতে এ অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, মিয়ানমারের মংডু খাল থেকে নাফ নদী হয়ে ইয়াবার একটি বড় চালান বাংলাদেশে প্রবেশের গোপন তথ্য পেয়ে যৌথ বাহিনীর পরিকল্পনায় নাজিরপাড়া ও সাবরাং বিওপির টহল দল নদীর সম্ভাব্য প্রবেশপথে অবস্থান নেয়।
পরে যৌথ আভিযানিক দল নাফ নদীতে অভিযান চালিয়ে বিএসপি পোস্টের আনুমানিক ৩০০ মিটার পূর্বে এবং শূন্যলাইন থেকে বাংলাদেশের অভ্যন্তরে প্রায় ২০০ মিটার দূরে একটি সন্দেহজনক ইঞ্জিনচালিত নৌকাসহ চারজনকে আটক করে।
এ সময় আভিযানিক দলের উপস্থিতি টের পেয়ে নৌযানে থাকা ব্যক্তিরা ইয়াবার চালান নদীতে ফেলে দেয়। পরে নদীতে তল্লাশি চালিয়ে ভাসমান অবস্থায় ১ লাখ ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটক ব্যক্তিরা হলেন,টেকনাফ সদর ইউনিয়নের উত্তর জালিয়াপাড়ার আঃ খালেক (২৫) ও নূর ফয়সার (২৫), টেকনাফের ইসলামাবাদ এলাকার মিজানুর রহমান (২৪) এবং ১৪ নম্বর এফডিএমএন ক্যাম্পের হাফেজ আহম্মদ (২৯)।
অভিযানে ইয়াবা ছাড়াও একটি ইঞ্জিনচালিত কাঠের নৌকা ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
আটক আসামি ও জব্দ করা মাদকদ্রব্যের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park