1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

ঝালকাঠি পৌরসভার উদ্যোগে অসচ্ছল প্রতিবন্ধীদের মাঝে বিনামূল্যে হুইলচেয়ার বিতরণ।

  • প্রকাশের সময় : বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ৬৯ বার পঠিত

শংকর দাস পবন, স্টাফ রিপোর্টার
ঝালকাঠি পৌরসভার উদ্যোগে চলাচলে অক্ষম ও আর্থিকভাবে অসচ্ছল ১১ জন প্রতিবন্ধী নারী-পুরুষের মাঝে বিনামূল্যে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে।
‘মানবিক সেবায় প্রতিশ্রুতিবদ্ধ ঝালকাঠি পৌরসভা’—এই স্লোগানকে সামনে রেখে পরিচালিত এ মানবিক কার্যক্রমের অংশ হিসেবে উপকারভোগীদের নির্বাচন করা হয়। এ লক্ষ্যে ঝালকাঠি পৌরসভার ফেসবুক পেজে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হলে প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে ১১ জন আবেদন করেন। পরে আবেদনগুলো যাচাই-বাছাই শেষে প্রত্যেককে একটি করে উন্নতমানের হুইলচেয়ার প্রদান করা হয়।
বুধবার (১ জুলাই) দুপুরে ঝালকাঠি পৌরসভা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপকারভোগীদের হাতে হুইলচেয়ার তুলে দেন পৌর প্রশাসক মো. কাওছার হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা ফিরোজ আলম।
হুইলচেয়ার পেয়ে উপকারভোগীরা আনন্দ প্রকাশ করে বলেন, এই সহায়তার ফলে তাদের চলাচল সহজ হবে এবং স্বাভাবিক জীবনযাপনে ইতিবাচক পরিবর্তন আসবে।
ঝালকাঠি পৌরসভা কর্তৃপক্ষ জানায়, অসহায়, প্রতিবন্ধী ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park