1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

ঝালকাঠির নলছিটিতে ট্রলি উল্টে চালক নিহত।

  • প্রকাশের সময় : রবিবার, ২৪ মে, ২০২৬
  • ৫৫ বার পঠিত

স্টাফ রিপোর্টার,
ঝালকাঠির নলছিটি উপজেলায় ট্রলি উল্টে নিচে চাপা পড়ে এক চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার সহকারী গুরুতর আহত হয়েছেন।
রবিবার (২৪ মে) সকালে উপজেলার খেজুরতলা-মানপাশা সড়কের বিরাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মোঃ হানিফ মাঝি (৩৮) বরিশালের বাখরকাঠি এলাকার সুলতান মাঝির ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালে সিদ্ধকাঠির ফুলতলা বাজার থেকে খালি ট্রলি নিয়ে বালু বোঝাই করতে খেজুরতলার দিকে যাচ্ছিলেন হানিফ মাঝি। পথিমধ্যে বিরাট এলাকায় পৌঁছালে দ্রুতগতির কারণে ট্রলির নিয়ন্ত্রণ হারিয়ে সেটি সড়কের পাশে উল্টে যায়। এতে ট্রলির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন চালক হানিফ মাঝি।
এ সময় ট্রলিতে থাকা তার সহকারী গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
খবর পেয়ে নলছিটি থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠায়।
নলছিটি থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park