1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

ঝালকাঠিতে মানববৃক্ষ তৈরি করে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন।

  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ জুন, ২০২৬
  • ১০০ বার পঠিত

শংকর দাস পবন, স্টাফ রিপোর্ট
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ঝালকাঠিতে মানববৃক্ষ তৈরি করে পরিবেশ সংরক্ষণের বার্তা দিয়েছে ‘ঝালকাঠি গাছপালা-নদীনালা রক্ষা আন্দোলন’। শুক্রবার (৫ জুন) দুপুরে শহরের ঐতিহ্যবাহী লিচুবাগান এলাকায় এ ব্যতিক্রমী কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচিতে পরিবেশপ্রেমী নাগরিকরা হাতে হাত মিলিয়ে একটি বৃক্ষের আকৃতিতে মানববৃক্ষ তৈরি করেন। এ সময় তারা লিচুবাগানের হারিয়ে যাওয়া ঐতিহ্য পুনরুদ্ধার এবং এলাকার প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণের দাবি জানান।
অংশগ্রহণকারীরা বলেন, ঝালকাঠি শহরের ‘ফুসফুস’ হিসেবে পরিচিত লিচুবাগান এলাকার জমি দুটি কলেজের নামে বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত বাতিল করে সেখানে পুনরায় সবুজ পরিবেশ ফিরিয়ে আনা প্রয়োজন। কর্মসূচিতে পরিবেশবাদীরা বিভিন্ন সচেতনতামূলক স্লোগান দেন এবং লিচুবাগান রক্ষার দাবি জানান।
গাছ রোপণের উপযুক্ত সময় না হওয়ায় প্রতীকীভাবে একটি লিচুগাছ প্রদর্শন করা হয়। আয়োজকরা জানান, শিগগিরই পরিকল্পিতভাবে লিচুসহ বিভিন্ন প্রজাতির বৃক্ষ রোপণের উদ্যোগ গ্রহণ করা হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মোহাম্মদ নাসির উদ্দীন কবির, ইলিয়াস সিকদার ফরহাদ, সাকিনা আলম লীজা ও ফাইয়াজ ইফতেখার রনি। এছাড়া বিভিন্ন সামাজিক সংগঠনের প্রায় অর্ধশত সদস্য অংশগ্রহণ করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাকিরুল হক সরকার।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সংগঠনের সাধারণ সম্পাদক ইসমাঈল মুসাফির বলেন, “সারাদেশে সবুজ বেষ্টনীর দিক থেকে ঝালকাঠি একটি গুরুত্বপূর্ণ জেলা। এ অবস্থান ধরে রাখতে হলে পরিবেশবিরোধী যেকোনো উদ্যোগের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।”

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park