1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

ঝালকাঠিতে দৃষ্টি প্রতিবন্ধী বৃদ্ধার ওপর নির্যাতনের ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন ।

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
  • ২৫ বার পঠিত

শংকর দাস পবন, স্টাফ রিপোর্টার
ঝালকাঠি সদর হাসপাতাল থেকে এক দৃষ্টি প্রতিবন্ধী বৃদ্ধাকে গত ১১ আগস্ট রাতে তুলে নিয়ে নির্যাতনের ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি, ভুক্তভোগীর চিকিৎসা ও সার্বিক সহযোগিতা এবং ছিন্নমূল, ভবঘুরে ও মানসিক ভারসাম্যহীন মানুষের জন্য নিরাপদ আশ্রয়ের দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে ঝালকাঠি সদর হাসপাতালের সামনে প্রচণ্ড বৃষ্টি উপেক্ষা করে এ কর্মসূচি পালন করা হয়। প্রথম আলো বন্ধুসভা, বাংলাদেশ মহিলা পরিষদ, মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরাম ও গ্রিন ফোর্স বাংলাদেশের ঝালকাঠি জেলা শাখার যৌথ উদ্যোগে এবং ঝালকাঠি সচেতন নাগরিক সমাজের আয়োজনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, একজন দৃষ্টি প্রতিবন্ধী ও অসহায় নারীর ওপর এ ধরনের নির্যাতনের ঘটনা অত্যন্ত নিন্দনীয় ও অমানবিক। ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে ভুক্তভোগীর চিকিৎসা, খাদ্য, নিরাপত্তা ও পুনর্বাসনসহ প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা নিশ্চিত করার দাবি জানান তারা।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ শেষে আয়োজকদের পক্ষ থেকে ঝালকাঠি জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি দেওয়া হয়। স্মারকলিপিতে ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি, ভুক্তভোগীর চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ছিন্নমূল, ভবঘুরে ও মানসিক ভারসাম্যহীন মানুষের জন্য নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করার দাবি জানানো হয়।
স্মারকলিপি গ্রহণকালে জেলা প্রশাসক আয়োজকদের দাবির সঙ্গে একমত পোষণ করেন। তিনি ভুক্তভোগীকে চিকিৎসা, খাদ্য ও প্রয়োজনীয় অন্যান্য সহযোগিতা প্রদানে প্রশাসনের পক্ষ থেকে সার্বিক ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। পাশাপাশি জেলার সর্বস্তরের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথাও জানান।
ছিন্নমূল, ভবঘুরে ও মানসিক ভারসাম্যহীন মানুষের নিরাপদ আশ্রয়ের বিষয়ে জেলা প্রশাসক সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।
আয়োজকেরা বলেন, অসহায় ও নিরাপত্তাহীন মানুষের প্রতি এ ধরনের সহিংসতা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। শুধু ঘটনার সঙ্গে জড়িতদের শাস্তি নিশ্চিত করাই নয়, ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা পুনরায় না ঘটে, সে জন্য ছিন্নমূল, ভবঘুরে ও মানসিক ভারসাম্যহীন মানুষের নিরাপত্তা ও সুরক্ষায় কার্যকর ব্যবস্থা গড়ে তোলা জরুরি।
তারা ভুক্তভোগী বৃদ্ধার পাশে দাঁড়াতে প্রশাসনসহ সমাজের সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park