1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

ঝালকাঠিতে জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত ।

  • প্রকাশের সময় : শনিবার, ৬ জুন, ২০২৬
  • ৭০ বার পঠিত

শংকর দাস পবন, স্টাফ রিপোর্টার
ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ঝালকাঠি জেলা প্রশাসনের উদ্যোগে একটি সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ জুন) সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে র‍্যালিটি বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। র‍্যালিতে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, স্বাস্থ্যকর্মী, স্বেচ্ছাসেবক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
র‍্যালিতে নেতৃত্ব দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও ঝালকাঠি পৌরসভার প্রশাসক মো. কাওছার হোসেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিস সেগুফতা মেহনাজ, জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, ঝালকাঠি পৌরসভার প্রতিনিধি, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, নার্সিং ও মিডওয়াইফারি ইনস্টিটিউটের শিক্ষার্থী, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবক, রোভার স্কাউটস সদস্য সহ বিভিন্ন গণমাধ্যমকর্মীবৃন্দ।
‘সুস্থ থাকুন, সেবা নিন—ডেঙ্গু হলে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করুন’ প্রতিপাদ্যকে সামনে রেখে অংশগ্রহণকারীরা জনসাধারণের মাঝে সচেতনতামূলক বার্তা পৌঁছে দেন। পাশাপাশি বিভিন্ন স্লোগানের মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার গুরুত্ব তুলে ধরা হয়।
র‍্যালি শেষে বক্তারা বলেন, ডেঙ্গু একটি প্রতিরোধযোগ্য রোগ। এডিস মশার বিস্তার রোধে বাড়ির আঙিনা, ছাদ, নির্মাণাধীন ভবন, অফিস-আদালত ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। কোথাও যেন পানি জমে না থাকে, সে বিষয়েও সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।
বক্তারা আরও বলেন, শুধু প্রশাসনের একক প্রচেষ্টায় ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়। এ জন্য প্রয়োজন জনগণের সক্রিয় অংশগ্রহণ ও সচেতনতা। নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান, মশার প্রজননস্থল ধ্বংস এবং স্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমে ডেঙ্গুর ঝুঁকি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।
অংশগ্রহণকারীরা জেলা প্রশাসনের এ উদ্যোগকে সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ উল্লেখ করে বলেন, বর্ষা মৌসুমকে সামনে রেখে এখন থেকেই সচেতনতা বাড়াতে পারলে ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণে রাখা সহজ হবে। তারা ডেঙ্গুমুক্ত, সুস্থ ও নিরাপদ সমাজ গঠনে সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি সামাজিক উদ্যোগও সমান গুরুত্বপূর্ণ। তাই নিজের বাড়ি ও আশপাশ পরিষ্কার রাখার পাশাপাশি অন্যদেরও সচেতন করতে হবে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই ডেঙ্গুর বিস্তার রোধ করে জনস্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা সম্ভব।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park