
মোঃ রোকনুজ্জামান লাকু
ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে এক নারীসহ ৩(তিন) জন নিহত হয়েছেন আহত একাধিক । রোববার (৩০ নভেম্বর) দুপুরে উপজেলার সন্তোষপুর ইউনিয়নের হাইলাটারী গ্রামে এ ঘটনা ঘটে।
নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত নারীর পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
অপর দুই জনের নাম আলতাফ ও মানিক বলে প্রাথমিকভাবে জানা গেছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করেছে, অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।