
জাকির হোসাইন রাজু
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:
১২ সেপ্টেম্বর ২০২৫, শুক্রবার
ভালুকা, ময়মনসিংহ: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী, ভালুকা উপজেলা শাখা একটি নির্বাচনী কর্মশালার আয়োজন করে। ভালুকা পাইলট উচ্চ বিদ্যালয়ের হলরুমে এই কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আমির এবং দলটির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ছাইফ উল্লাহ পাঠান ফজলু। কর্মশালাটি পরিচালনা করেন উপজেলা সেক্রেটারি শহিদুর রহমান শাহীন।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী, ময়মনসিংহ জেলা শাখার সেক্রেটারি মাওলানা মোজাম্মেল হক আকন্দ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন ময়মনসিংহ জেলা শাখার সহকারী সেক্রেটারি এবং জেলা নির্বাচন কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট মাহবুবুর রশিদ ফরাজী।
এছাড়াও কর্মশালায় উপজেলার বিভিন্ন কেন্দ্র কমিটির সভাপতি ও সেক্রেটারিসহ কার্যনির্বাহী পরিষদের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলের করণীয় এবং সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।