1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

জানুয়ারিতে এলপি গ্যাসের দাম বাড়ল ৫৩ টাকা, ১২ কেজি সিলিন্ডার ১৩০৬ টাকা।

  • প্রকাশের সময় : রবিবার, ৪ জানুয়ারি, ২০২৬
  • ১৭২ বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়া ( বাঞ্ছারামপুর) মো রোমন হায়দার

ভোক্তাপর্যায়ে এলপি গ্যাসের নতুন মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। জানুয়ারি মাসের জন্য প্রতি ১২ কেজি এলপি গ্যাস সিলিন্ডারের দাম ৫৩ টাকা বাড়িয়ে ১ হাজার ৩০৬ টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে ডিসেম্বর মাসে একই সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ২৫৩ টাকা।
রবিবার (৪ জানুয়ারি) বিকেলে এক বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন এই মূল্য ঘোষণা করে বিইআরসি। কমিশন জানায়, ঘোষিত নতুন দাম আজ রোববার সন্ধ্যা থেকেই সারা দেশে কার্যকর হবে।
এলপি গ্যাসের পাশাপাশি অটোগ্যাসের দামও বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী অটোগ্যাসের প্রতি লিটার দাম ২ টাকা ৪৮ পয়সা বাড়িয়ে ৫৯ টাকা ৮০ পয়সা নির্ধারণ করা হয়েছে। এর আগে অটোগ্যাসের দাম ছিল ৫৭ টাকা ৩২ পয়সা।
বিইআরসি সূত্র জানায়, আন্তর্জাতিক বাজারে সৌদি আরামকোর ঘোষিত প্রপেন ও বিউটেনের মূল্য, ডলারের বিনিময় হার এবং আমদানি ব্যয় বিবেচনায় নিয়ে জানুয়ারি মাসের জন্য এই মূল্য সমন্বয় করা হয়েছে।
উল্লেখ্য, এর আগের মাস ডিসেম্বরেও এলপি গ্যাসের দাম বাড়ানো হয়েছিল। সে সময় প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম ৩৮ টাকা বাড়িয়ে ১ হাজার ২৫৩ টাকা নির্ধারণ করা হয় এবং অটোগ্যাসের দাম ১ টাকা ৭৪ পয়সা বাড়িয়ে ৫৭ টাকা ৩২ পয়সা করা হয়েছিল।
এদিকে এক মাসের ব্যবধানে আবারও দাম বাড়ায় সাধারণ ভোক্তাদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। বিশেষ করে যেসব পরিবার রান্নার কাজে এলপি গ্যাসের ওপর নির্ভরশীল, তাদের মাসিক ব্যয় আরও বাড়বে বলে মনে করছেন

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park