1. admin@dainikajkerkholachithi.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বালীগাঁও মধ্যপাড়া যুব সমাজের উদ্যেগে বালীগাঁও প্রিমিয়ার লীগ ক্রিকেট বিপিএল সিজন -৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত পোরশায় জাতীয় যুব দিবসে র‍্যালি ও আলোচনা সভা। ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদ্‌যাপন শংকর দাস পবন, স্টাফ রিপোর্টার তাহিরপুরে পানি সরবরাহ প্রকল্পে অনিয়মের অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন ডিমলায় কর্মসংস্থান ও আত্মনির্ভরতার প্রত্যয়ে যুব দিবস উদযাপন। ভালুকায় জাতীয় যুব দিবস: সমৃদ্ধ বাংলাদেশ গড়ার নতুন প্রত্যয়। “নরসিংদীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপন” বিভিন্ন জাতিগোষ্ঠী নিয়ে উসকানিমূলক বক্তব্যের অভিযোগ, থোয়াইচিং মং শাককে কারণ দর্শানোর নোটিশ বল্লমঝাড়ে আবারও চেয়ারম্যান প্রার্থী জুলফিকার রহমান, উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার প্রত্যাশা পোরশায় এইচএসসিতে বড় ধরনের ফল বিপর্যয়: জিপিএ-৫ শূন্য, পাসের হার মাত্র ১৯.৫৭%

জমি সংক্রান্ত জেরে থানায় মিথ্যা অভিযোগ দিয়ে হেনস্তা করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।

  • প্রকাশের সময় : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬৩ বার পঠিত

কবির আকন্দ,শ্রীপুর-গাজীপুর প্রতিনিধিঃ

২০ আগষ্ট ২০২৫ শনিবার বেলা ৩ ঘটিকার সময় শ্রীপুর প্লেস ক্লাবে সংবাদ সম্মেলনে করেন ভুক্তভোগী জনাব শহিদুল ইসলাম, পিতা: আবু হানিফা, গ্রাম: সাইটালিয়া, ইউনিয়ন: তেলিহাটি,উপজেলা:শ্রীপুর, জেলা: গাজীপুর।
তিনি বলেন বেশ কয়েক বছর পূর্বে আমার পিতা জনাব আবু হানিফা ও আমার চাচা জনাব নুরুল ইসলাম যৌথভাবে আমাদের বংশধরদের কাছ থেকে ৮ গন্ডা জমি ক্রয় করেন। যার মধ্যে ১গন্ডার অংশীদার আমার চাচা নুরুল ইসলাম। কিন্তু আমাদেরকে না জানিয়ে এই ১গন্ডা জমি অন্যতম বিক্রি করার জন্য বায়নাবদ্ধ হন। এই বিষয়টি জানতে পেরে আমি আমার চাচাকে জিজ্ঞেস করতে যাই কেন আমাকে না জানিয়ে জমিটি অন্যত্র তিনি বিক্রি করতেছেন। এই কথা জিজ্ঞেস করা মাত্রই তিনি আমাকে সজোরে ধাক্কা মারেন। কিন্তু আমি কাত হয়ে সরে গেলে তিনি তৎক্ষণাৎ একটি বাঁশের কঞ্চির উপর পড়ে গিয়ে উনার শরীরে সামান্য একটু আঁচড় লাগে।
কিন্তু এ ব্যাপারটিকে উসকে দিয়ে আমার আরেক চাচা জনাব আবুল কাশেম, নুরুল ইসলাম চাচাকে নিয়ে থানায় গিয়ে আমাকে ও আমার কলেজ পড়ুয়া ছেলে ও ভাতিজার নামে একটি অভিযোগ দায়ের করে।
আমাকে হেনস্তা করার জন্য তারা বাড়িতে পুলিশ পাঠিয়ে আমাদেরকে বাড়িছাড়া করে রেখেছে।
উক্ত ঘটনা সময় ও স্থানে আমার বড় ভাই, ছেলে ও ভাতিজা না থাকিলেও পুলিশ পাঠিয়ে আমাদেরকে হেনস্থা করছে।
আমি আমি এই সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
পাশাপাশি আমি আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি একটি সুষ্ঠু তদন্ত সাপেক্ষে যেন এর একটি সুরাহা করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park