1. admin@dainikajkerkholachithi.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বালীগাঁও মধ্যপাড়া যুব সমাজের উদ্যেগে বালীগাঁও প্রিমিয়ার লীগ ক্রিকেট বিপিএল সিজন -৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত পোরশায় জাতীয় যুব দিবসে র‍্যালি ও আলোচনা সভা। ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদ্‌যাপন শংকর দাস পবন, স্টাফ রিপোর্টার তাহিরপুরে পানি সরবরাহ প্রকল্পে অনিয়মের অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন ডিমলায় কর্মসংস্থান ও আত্মনির্ভরতার প্রত্যয়ে যুব দিবস উদযাপন। ভালুকায় জাতীয় যুব দিবস: সমৃদ্ধ বাংলাদেশ গড়ার নতুন প্রত্যয়। “নরসিংদীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপন” বিভিন্ন জাতিগোষ্ঠী নিয়ে উসকানিমূলক বক্তব্যের অভিযোগ, থোয়াইচিং মং শাককে কারণ দর্শানোর নোটিশ বল্লমঝাড়ে আবারও চেয়ারম্যান প্রার্থী জুলফিকার রহমান, উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার প্রত্যাশা পোরশায় এইচএসসিতে বড় ধরনের ফল বিপর্যয়: জিপিএ-৫ শূন্য, পাসের হার মাত্র ১৯.৫৭%

চোখের রোগ প্রতিরোধে সচেতনতা ও স্বাস্থ্যসম্মত খাদ্যাভ্যাস জরুরি : মেয়র ডা. শাহাদাত।

  • প্রকাশের সময় : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ২২২ বার পঠিত

মোঃ হাসানুর জামান বাবু, চট্টগ্রাম।

চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, চোখের সুরক্ষায় রোগ প্রতিরোধই সবচেয়ে উত্তম উপায়। নিয়মিত চক্ষু পরীক্ষা ও স্বাস্থ্যসম্মত খাদ্যাভ্যাস মেনে চললে দৃষ্টিশক্তি দীর্ঘদিন ভালো রাখা সম্ভব। আমাদের সবাইকে সচেতন হতে হবে এবং জীবনযাত্রায় স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তুলতে হবে। সমাজের সামর্থ্যবানরা যদি অসহায় মানুষের পাশে দাঁড়ায় তবে অনেক মানুষই এ ধরনের বিনামূল্যের চিকিৎসা সেবা থেকে উপকৃত হবে।”

রবিবার পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন উপলক্ষে লায়ন্স ক্লাব অফ চিটাগাং বাতিঘর এর সহযোগিতায় এবং মাঝিরঘাট সমাজ উন্নয়ন পরিষদের ব্যবস্থাপনায় ২০৯ জনকে বিনামূল্যে চক্ষু সেবা ও ছানি অপারেশন এর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র এ কথা বলেন।

চোখের যত্নে নিয়মিত সবজি, ফলমূল, ভিটামিনসমৃদ্ধ খাবার গ্রহণের উপর গুরুত্বারোপ করে মেয়র বলেন, “আমরা যদি সচেতন হই এবং জীবনযাত্রায় স্বাস্থ্যসম্মত অভ্যাস গড়ে তুলি তবে দৃষ্টি সমস্যার ঝুঁকি অনেকাংশে হ্রাস করা সম্ভব।” তিনি সমাজের সামর্থ্যবানদের এগিয়ে এসে অসহায় মানুষের পাশে দাঁড়ানোরও আহ্বান জানান।

মাঝিরঘাট মরহুম নজু মিয়া বাড়ীর সামনে আয়োজিত ক্যাম্পে মাঝিরঘাট সমাজ উন্নয়ন পরিষদের সভাপতি আলহাজ্ব নুর মোহাম্মদ এর সভাপতিত্বে ও পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন উপ-কমিটি সদস্য সচিব লায়ন এম এ মুছা বাবলু ও প্রচার সম্পাদক নুর জাহেদ বাবলু যৌথ সঞ্চালনায় উদ্বোধক ছিলেন লায়ন্স জেলা গভর্নর লায়ন মোসলেহউদ্দিন আহমেদ অপু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সমাজসেবা একাডেমির অধ্যক্ষ মোহাম্মদ শাহী নেওয়াজ, চট্রগ্রাম মহানগর বিএনপির সদস্য আলহাজ্ব জয়নাল আবেদীন জিয়া, হাজ্বী সালাউদ্দিন, মসিউল আলম স্বপন, লায়ন্স ভাইস জেলা গভর্নর মোহাম্মদ আবু বক্কর সিদ্দিক, লায়ন্স কেবিনেট সেক্রেটারি লায়ন আবু মোর্শেদ, মাঝিরঘাট সমাজ উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক আয়াজ বাহাদুর। স্বাগত বক্তব্য রাখেন উদযাপন উপ-কমিটি সদস্য সচিব হাজ্বী নুরুল আমিন। আরো উপস্থিত ছিলেন দেলোয়ার হোসেন (বাচা), বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইলিয়াস, আলহাজ্ব দানু মিয়া, দেলোয়ার হোসেন(বাচা), আলহাজ্ব সাদেক মোহাম্মদ, হাজ্বী মোহাম্মদ ফরিদ, দিদারুল ইসলাম, সালাউদ্দিন জুয়েল, কামরুল ইসলাম, নুর জাহেদ বাবলু, এড.মাহবুব আলম, আফসার উদ্দিন, হাজ্বী নুরুল ইসলাম, রহমান হাবীব, হারুন-অর-রশিদ, মঞ্জু মিয়া, ইসমাইল, জহির মিয়া, শওকত আলী, মারুফ মির্জা, আবু রাসেল, জিয়াউদ্দিন মুন্না, রেজাউল করিম, আবু রায়হান রবিন, মোহাম্মদ জিতু, মোহাম্মদ আকিব প্রমুখ।

ছবির ক্যাপশন

চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন মাঝিরঘাটে আয়োজিত বিনামূল্যে চক্ষু সেবা ও ছানি অপারেশন ক্যাম্পে প্রধান অতিথির বক্তব্য রাখছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park