1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

চুনারুঘাট যুবলীগ নেতা শীর্ষ সন্ত্রাসী ও আন্তঃজেলা ডাকাত দলের সর্দার ওয়াসিম গ্রেফতার!

  • প্রকাশের সময় : শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ১৪০ বার পঠিত

রাসেল মাহমুদ
হবিগঞ্জ জেলা প্রতিনিধি

হবিগঞ্জের চুনারুঘাটে পুলিশের বিশেষ অভিযান অপারেশন ডেভিল হান্ট”এ যুবলীগ নেতা ও কথিত আন্তঃজেলা ডাকাত দলের সরদার শীর্ষ সন্ত্রাসী ইমান আলী ওয়াসিমকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (৩১ অক্টোবর) রাতে উপজেলার পাইকুরা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ইমান আলী ওয়াসিম ৫নং শানখলা ইউনিয়নের পাইকুরা গ্রামের মোঃ কুদরত আলীর ছেলে। তিনি ইউনিয়ন যুবলীগের নেতা ও দীর্ঘদিন ধরে এলাকায় আওয়ামী যুবলীগের প্রভাব বিস্তার করে আসছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, ওয়াসিম আন্তঃজেলা ডাকাত দলের নেতৃত্ব দিতেন। তার ভাইও বর্তমানে ডাকাতি মামলায় কারাগারে রয়েছেন। এছাড়া হবিগঞ্জ সদর থানায় বৈষম্যবিরোধী মামলারও আসামি ওয়াসিম ।

স্থানীয়রা জানান, ওয়াসিম ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে এলাকায় সসন্ত্রাসী, চাঁদাবাজি ভুমি দখল ভয়ভীতি প্রদর্শন, মারধর করে আসছে ও ডাকাতির সাথে জড়িত ছিল। তাদের ভয়ে কেউ মুখ খুলতে সাহস পেত না।

নাম প্রকাশে অনিচ্ছুক শাকির মোহাম্মদ বাজারের সিএনজি চালক বলেন, “কয়েক মাস আগে বাজারের পাশে আমার সঙ্গে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ওয়াসিম ও তার লোকজন আমাকে পিটিয়ে গুরুতর আহত করে। তখন কেউ কিছু বলতে পারেনি। আজ শুনলাম সে ধরা পড়েছে — মনে হচ্ছে

এলাকার প্রবীণ সমাজসেবক মোঃ আব্দুল করিম বলেন,“ওয়াসিম আওয়ামী লীগের নাম ব্যবহার করে ভয় দেখাত। দিনদুপুরে মানুষকে মারত, চাঁদা তুলত। তাকে ধরায় আমরা স্বস্তি পেয়েছি। অনেকে আজ মিষ্টি বিতরণ করেছে।”

সম্প্রতি লস্করপুর গ্রামে সংঘটিত একটি বড় ডাকাতির ঘটনার সাথেও তার জড়িত থাকার অভিযোগ রয়েছে। পুলিশ জানিয়েছে, ওয়াসিমের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং তার সহযোগীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

চুনারুঘাট থানার এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান,“ওয়াসিম একজন চিহ্নিত অপরাধী। দীর্ঘদিন ধরে সে রাজনৈতিক পরিচয় ব্যবহার করে অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল। অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে।”

ওয়াসিমের গ্রেফতারের পর পাইকুরা, লস্করপুর, ও শাকির

মোহাম্মদ বাজারসহ চুনারুঘাট শায়েস্তাগঞ্জে স্বস্তির বাতাস বইছে অনেকে খোদার কাছে শুকরিয়া আদায় করেন

নাম প্রকাশে অনিচ্ছুক শাকির মোহাম্মদ বাজারের কয়েক জন ব্যবসায়ী বলেন ওয়াসিমকে লুকিয়ে চাঁদা দিতে হয়তো নয়তো আমাদেরকে হুমকি ধামকি দিতো ওয়াসিম গ্রুপের আরও বেশ কয়েক সদস্য আছে শাকির মোহাম্মদ বাজার দৈনিক এবং মাসিক চাদা নিচ্ছে ।
ওয়াসিম গ্রুপের সন্ত্রাসীরা শাকির মোহাম্মদ বাজারে কথায় কথায় মারামারি খুনখারাপি শুরু করে

এ সময় চুনারুঘাট থানার ওসি জাহিদুল ইসলামকে ধন্যবাদ জানান তারা, এমন কুখ্যাত ওয়াসীমকে গ্রেফতার করায়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park