
রাসেল মাহমুদ
স্টাফ রিপোর্টার, হবিগঞ্জ
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় পরকীয়ার সন্দেহকে কেন্দ্র করে নুর আলী (২৫) নামের এক স্বামী নিজের স্ত্রী ফারজানা বেগমকে (২০) ধারালো ছুরি দিয়ে হত্যা করেছেন।
রোববার সকাল ৯টার দিকে উপজেলার নতুন ব্রিজ এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। ঘটনার পর স্থানীয়দের সহায়তায় ঘাতক স্বামী নুর আলীকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়দের বরাতে জানা যায়, সকালে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে ফারজানার হাতে চুড়ি দেখে নুর আলী পরকীয়ার সন্দেহ করেন।
এ নিয়ে তাদের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হলে ক্ষোভের বশে নুর আলী ঘরে থাকা ধারালো ছুরি দিয়ে ফারজানার ওপর অতর্কিতে হামলা চালান।