1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

চুনারুঘাটের সাতছড়ি জাতীয় উদ্যানে মায়া হরিণের দেখা।

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪৬ বার পঠিত

রাসেল মাহমুদ
হবিগঞ্জ জেলা প্রতিনিধি

চুনারুঘাট উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যানে মায়া হরিণের দেখা মিলেছে। এর আগে উদ্যানে সড়কের পাশে প্রায় বানরের আনাগোনা দেখা গেলেও এবার হরিণ দেখা যাওয়ায় পর্যটক ও স্থানীয়দের মধ্যে উচ্ছ্বাস দেখা দিয়েছে।

আজ (২৩ সেপ্টেম্বর) সকালে পূবালী ব্যাংক কর্মকর্তা বিশ্বজিৎ রায় অফিসে যাওয়ার সময় মায়া হরিণ দেখতে পেয়ে তার নিজের মোবাইলে ক্যামেরা বন্দী করে। যা পরিবর্তিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে।

প্রকৃতিপ্রেমীরা বলছেন, এ ঘটনা বনের জীববৈচিত্র্যের জন্য ইতিবাচক সংকেত। তারা মনে করছেন, এভাবে বন্যপ্রাণীর উপস্থিতি বাড়তে থাকলে সাতছড়ি জাতীয় উদ্যান আরও সমৃদ্ধ হবে।

বনের গাছপালা ও প্রাণী সুরক্ষায় সকলকে আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন প্রকৃতিপ্রেমীরা।

প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বনাঞ্চল সংরক্ষণ করা এখন সময়ের দাবি। সাতছড়ি জাতীয় উদ্যানের রেঞ্জার আনোয়ার হোসেন বলেন আমি নতুন এখানে যোগদান করেছি, ইতিমধ্যেই আমি জানতে পেরেছি এখানে মায়া হরিণের বিচরণ রয়েছে, মায়া হরেন রক্ষায় আমরা সতর্ক রয়েছি।

বন্যপ্রাণী ও জীববৈচিত্র নিয়ে কাজ করা চুনারুঘাটের গণমাধ্যম কর্মী আব্দুল জাহির মিয়া বলেন সাতছড়ি জাতীয় উদ্যানে মায়া হরিণের দেখা পাওয়া বন্যপ্রাণীর জন্য শুভ লক্ষণ। সাতছড়ি জাতীয় উদ্যানে বিভিন্ন ধরনের পশু পাখি রয়েছে এরমধ্যে মায়া হরিণ অন্যতম, বিকেল হলেই মায়া হরিণের ডাক পাহাড় থেকে বেঁসে আসে এতে করে বোঝা যায় এই পাহাড়ে মায়া হরিণের অবাদ বিচরণ রয়েছে যা পরিবেশের জন্য অত্যন্ত ইতিবাচক।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park