1. admin@dainikajkerkholachithi.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বালীগাঁও মধ্যপাড়া যুব সমাজের উদ্যেগে বালীগাঁও প্রিমিয়ার লীগ ক্রিকেট বিপিএল সিজন -৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত পোরশায় জাতীয় যুব দিবসে র‍্যালি ও আলোচনা সভা। ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদ্‌যাপন শংকর দাস পবন, স্টাফ রিপোর্টার তাহিরপুরে পানি সরবরাহ প্রকল্পে অনিয়মের অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন ডিমলায় কর্মসংস্থান ও আত্মনির্ভরতার প্রত্যয়ে যুব দিবস উদযাপন। ভালুকায় জাতীয় যুব দিবস: সমৃদ্ধ বাংলাদেশ গড়ার নতুন প্রত্যয়। “নরসিংদীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপন” বিভিন্ন জাতিগোষ্ঠী নিয়ে উসকানিমূলক বক্তব্যের অভিযোগ, থোয়াইচিং মং শাককে কারণ দর্শানোর নোটিশ বল্লমঝাড়ে আবারও চেয়ারম্যান প্রার্থী জুলফিকার রহমান, উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার প্রত্যাশা পোরশায় এইচএসসিতে বড় ধরনের ফল বিপর্যয়: জিপিএ-৫ শূন্য, পাসের হার মাত্র ১৯.৫৭%

গোপালগঞ্জে গ্রেপ্তার দেলোয়ার শেখ, বাজুনিয়ার কুখ্যাত ডন ও রাজনৈতিক নেতা-দৈনিক আজকের খোলা চিঠি।

  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪১৮ বার পঠিত

গোপালগঞ্জ প্রতিনিধি:সাজিম মোল্যা

গোপালগঞ্জ জেলার বাজুনিয়া গ্রামের চিহ্নিত ডন ও ব্যাপক ক্ষমতাশালী ব্যক্তি দেলোয়ার শেখকে গ্রেপ্তার করেছে গোপালগঞ্জ থানা পুলিশ। তিনি বাজুনিয়া গ্রামের ৪নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক হিসেবে দীর্ঘদিন ধরে এলাকায় সক্রিয় ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, দেলোয়ার শেখ দীর্ঘদিন ধরে নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড, চাঁদাবাজি ও প্রভাব বিস্তারের অভিযোগে এলাকাবাসীর আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছিলেন। সম্প্রতি তার বিরুদ্ধে একাধিক অভিযোগ জমা পড়ায় পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করে।

গোপালগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, দেলোয়ার শেখের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং আইন অনুযায়ী তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এলাকাবাসী দেলোয়ার শেখের গ্রেপ্তারকে স্বস্তির নিঃশ্বাস হিসেবে দেখছেন এবং তারা আশা করছেন এর মাধ্যমে বাজুনিয়া গ্রামে দীর্ঘদিনের সন্ত্রাস ও আতঙ্কের অবসান ঘটবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park