1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

গোপালগঞ্জবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন যুবদল নেতা মারুফ হাসান।

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬
  • ২৭ বার পঠিত

​গোপালগঞ্জ জেলা প্রতিনিধি : সাজিম মোল্যা

​পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গোপালগঞ্জবাসীসহ সর্বস্তরের জনগণকে পবিত্র ঈদের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন গোপালগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং বর্তমান গোপালগঞ্জ পৌর যুবদলের সদস্য সচিব মোঃ মারুফ হাসান।

​এক শুভেচ্ছা বার্তায় যুবদল নেতা মোঃ মারুফ হাসান বলেন, “ঈদুল আজহা আমাদের মাঝে ত্যাগ ও আত্মশুদ্ধির মহান বার্তা নিয়ে হাজির হয়। কোরবানির মূল শিক্ষাই হলো আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে নিজের অহংকার ও ভেতরের পশুবৃত্তিকে বিসর্জন দেওয়া। এই ঈদের আনন্দ ও ত্যাগের মহিমা গোপালগঞ্জের সর্বস্তরের মানুষের মাঝে ছড়িয়ে পড়ুক—এটাই আমার প্রত্যাশা।”

​তিনি আরও বলেন, “গোপালগঞ্জের সাধারণ মানুষের সুখ-দুঃখে আমি অতীতেও পাশে ছিলাম, বর্তমানেও আছি এবং ভবিষ্যতেও নিয়োজিত থাকবো। আসুন, ঈদের এই পবিত্র ও আনন্দের দিনে আমরা সবাই মিলে হিংসা-বিদ্বেষ ভুলে একে অপরের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিই এবং একটি সুন্দর, সাম্য ও শান্তিময় সমাজ গঠনে এগিয়ে আসি।”

​বার্তা শেষে তিনি গোপালগঞ্জবাসীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন এবং সবাইকে পবিত্র ঈদুল আজহার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বলেন, “ঈদ মোবারক”।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park