
নাজমুল ইসলাম
স্টাফ রিপোর্টার
গাজীপুর মহানগরীর কাশিমপুরে আট বছরের এক (মুসলিম) শিশু ধর্ষণের অভিযোগে ৫নং ওয়ার্ডের সুরাবাড়ী এলাকায় সরকারি আশ্রয়ণ প্রকল্প এলাকার পূজামণ্ডপের সহ-সভাপতি ভজেন্দ্র সরকারকে (৫৫) গ্রেফতার করেছে থানা পুলিশ।
বুধবার (০১ অক্টোবর) সন্ধ্যায় শিশুটির মা বাদী হয়ে কাশিমপুর থানায় ধর্ষণ মামলা দায়ের করার পর ভজেন্দ্র সরকারকে গ্রেফতার করে পুলিশ।
এ বিষয়ে স্থানীয়রা জানান,বুধবার সকাল থেকে মহানগরীর সুরাবাড়ী এলাকায় আশ্রয়ণ প্রকল্প পূজামণ্ডপে শারদীয় দুর্গোৎসবের পূজা-অর্চনা চলছিল। আনুমানিক বেলা ১১টার দিকে ওই মণ্ডপের সহ-সভাপতি ভজেন্দ্র সরকারের বাড়ির পাশে ভুক্তভোগী শিশুসহ আরও কয়েকজন শিশু খেলা করছিল। সেসময় অভিযুক্ত ভজেন্দ্র সরকার ভুক্তভোগী শিশুকে তার বাড়িতে নিয়ে মুখ বেধে ধর্ষণ করে। পরে শিশুটির স্বজন ও বড় ভাইসহ স্থানীয়রা ভজেন্দ্র সরকারের ঘর থেকে গামছা দিয়ে মুখবাঁধা অবস্থায় উদ্ধার করে। এ ঘটনার পর সন্ধ্যার দিকে শিশুটির মা বাদী হয়ে কাশিমপুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।
এ বিষয়ে কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান মনির জানান, প্রাথমিকভাবে শিশুটিকে ধর্ষণের আলামত পাওয়া গেছে। তাকে ডাক্তারি পরীক্ষার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত অভিযুক্তকে ইতোমধ্যে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।