1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

কুমিল্লা বিএনপির নিবেদিত নেতা ভিপি হাজী জসিম উদ্দিন আর নেই।

  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫
  • ১৫৫ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি :-
কুমিল্লার রাজনীতিতে এক পরিচিত নাম, বিএনপির নিবেদিত প্রাণ নেতা ভিপি হাজী জসিম উদ্দিন বিদায় নিয়েছেন এ ভুবন থেকে। ছাত্রজীবন থেকেই তিনি সক্রিয় ছিলেন কুমিল্লা সরকারি কলেজে,এই কলেজে ছাত্র সংসদে হয়ে ছিলেন ভিপি,পরবর্তীতে কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি হয়েছেন, তিনি শহর বিএনপি সাধারণ সম্পাদক এর দায়িত্ব পালন করেন এবং কুমিল্লা মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করেন।

তাকে দেখে কখনো বোঝা যেত না তিনি এত বড় মাপের নেতা, তিনি তার দলের নেতাকর্মীদের সাথে সবসময় হাসি দিয়ে নম্র ভদ্রতার সহিত কথা বলতেন, মিটিং, মিছিল কিংবা সমাবেশের মাঝেও তিনি সর্বদা নামাজের প্রতি যত্নবান ছিলেন এবং জামাতের সাথে নামাজ আদায় করতেন। হাসি-উজ্জ্বল, সরল স্বভাবের মানুষ ভিপি জসিম উদ্দিন ছিলেন দলের জন্য নিবেদিত প্রাণ এক কর্মী।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি’র মহাসচিব মির্জাফখরুল ইসলাম আলমগীর,কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম বলেন, “ভিপি হাজী জসিম উদ্দিন যে মানের নেতা ছিলেন, কুমিল্লা বিএনপিতে তার অভাব অপূরণীয় থেকে যাবে।

দলের নেতাকর্মীরা মনে করেন, একজন সৎ, ধর্মপ্রাণ ও নিবেদিত প্রাণ রাজনীতিবিদের মৃত্যুতে কুমিল্লার বিএনপি আজ গভীরভাবে শূন্যতা অনুভব করছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park