1. admin@dainikajkerkholachithi.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বালীগাঁও মধ্যপাড়া যুব সমাজের উদ্যেগে বালীগাঁও প্রিমিয়ার লীগ ক্রিকেট বিপিএল সিজন -৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত পোরশায় জাতীয় যুব দিবসে র‍্যালি ও আলোচনা সভা। ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদ্‌যাপন শংকর দাস পবন, স্টাফ রিপোর্টার তাহিরপুরে পানি সরবরাহ প্রকল্পে অনিয়মের অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন ডিমলায় কর্মসংস্থান ও আত্মনির্ভরতার প্রত্যয়ে যুব দিবস উদযাপন। ভালুকায় জাতীয় যুব দিবস: সমৃদ্ধ বাংলাদেশ গড়ার নতুন প্রত্যয়। “নরসিংদীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপন” বিভিন্ন জাতিগোষ্ঠী নিয়ে উসকানিমূলক বক্তব্যের অভিযোগ, থোয়াইচিং মং শাককে কারণ দর্শানোর নোটিশ বল্লমঝাড়ে আবারও চেয়ারম্যান প্রার্থী জুলফিকার রহমান, উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার প্রত্যাশা পোরশায় এইচএসসিতে বড় ধরনের ফল বিপর্যয়: জিপিএ-৫ শূন্য, পাসের হার মাত্র ১৯.৫৭%

কুতুবদিয়ায় ভাঙা বেড়িবাঁধ ও মন্দির পরিদর্শন করলেন সাবেক এমপি ড. এ. এইচ. এম. হামিদূর রহমান আযাদ।

  • প্রকাশের সময় : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০৩ বার পঠিত

কক্সবাজার (পেকুয়ার)
প্রতিনিধিঃ মোহাম্মদ সোহেল

কুতুবদিয়া-মহেশখালী আসনের সাবেক এম.পি ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল ড. এ. এইচ. এম. হামিদুর রহমান আযাদ বলেছেন, সংখ্যালঘু ও সংখ্যাগুরুর তত্ত্বে জামায়াতে ইসলামী বিশ্বাস করে না। বাংলাদেশ সবার দেশ, সকলের দেশ। জামায়াতে ইসলামী আপনাদের ভোটের রায় পেলে ও দেশ সেবার সুযোগ পেলে বাংলাদেশে সংখ্যালঘু ও সংখ্যাগুরু বলতে কোন শব্দ থাকবে না। সবাই এদেশের নাগরিক। সবাই রাষ্ট্রের সমান সুযোগ- সুবিধা ভোগ করবে।

তিনি আজ (মঙ্গলবার) দ্বীপ উপজেলা কুতুবদিয়ার কৈয়ারবিলের মহাজন পাড়ায় নির্মাণাধীন সার্বজনীন হরি মন্দির ও পূজা মণ্ডপ পরিদর্শনকালে সনাতন ধর্মাবলম্বীদের সাথে কুশল বিনিময়ের সময় এসব কথা বলেন। এসময় মন্দির কমিটির সভাপতি সুজিত দেবনাথসহ ওই গ্রামের শতাধিক হিন্দু ধর্মাবলম্বী উপস্থিত ছিলেন।

তিনি আরো বলেন, পূজা মন্ডপ ও মন্দিরের নিরাপত্তার জন্য অন্য কোন দল, অন্য কোন ব্যক্তির সহযোগিতার প্রয়োজন নাই। তারা আমাদের ভাই-বোন, তারা এদেশের নাগরিক। তাদের পূজা মন্ডপ ও মন্দির সম্পূর্ণ অক্ষত থাকবে। আপনারা জানেন কারা গত ৫৪ বছর ধরে সনাতন ধর্মালম্বীদের বাড়ি ঘরে ও মন্দিরে হামলা চালিয়েছে। জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা কোনদিন এ ধরনের কাজের সাথে জড়িত ছিল না। ২০২৪ সালের ৫ আগস্ট পরবর্তী জামায়াতের নেতাকর্মীরা অমুসলিমদের জানমাল রক্ষায় নিজের জানবাজি রেখে চেষ্টা করে গিয়েছে।

তিনি এর আগে সকাল ১১টার দিকে উত্তর ধূরুং ইউনিয়নের মিয়ারা কাটা এলাকায় প্রায় ভেঙে যাওয়া বেড়িবাঁধ পরিদর্শন করেন। বেড়িবাঁধ পরিদর্শনের সময় তিনি বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে দাবি রেখে বলেন, কুতুবদিয়াবাসী টেকসই বেড়িবাঁধ চাই, নিরাপদে বাঁচতে চাই। আমাদের ঘরসহ সহায়সম্পদ সাগর কেড়ে নিয়ে যাচ্ছে। এ বিপর্যয় থেকে আমার দ্বীপের ২ লক্ষ মানুষের জানমাল রক্ষায় আমরা একটি স্থায়ী ও টেকসই বেড়িবাঁধ চাই। আমরা আগেও এই দাবি করেছি। কোনো অস্থায়ী বেড়িবাঁধ আমরা চাই না।

বেড়িবাঁধ পরিদর্শনের সময় তার সঙ্গে কক্সবাজার জেলা জামায়াতের সহকারী অধ্যাপক আবু তাহের চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শামসুল আলম বাহাদুর, কুতুবদিয়া উপজেলা জামায়াতের আমীর ও সাবেক চেয়ারম্যান আ.স.ম শাহরিয়ার চৌধুরী, সেক্রেটারী মাওঃ নুরুল আমিন প্রমুখ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park