1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

কুড়িগ্রামে আন্তর্জাতিক নির্মল বায়ু দিবস উপলক্ষ্যে মানববন্ধন সম্পন্ন।

  • প্রকাশের সময় : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৯ বার পঠিত

মোস্তাফিজার রহমান(জাহাঙ্গীর)
স্টাফ রিপোর্টারঃ

কুড়িগ্রামের ত্রিমোহনীতে আন্তর্জাতিক নির্মল বায়ু দিবস উপলক্ষ্যে মানববন্ধন সম্পন্ন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার দুপুরে কুড়িগ্রামের ত্রিমোহনীতে নীল আকাশের জন্য আন্তর্জাতিক নির্মল বায়ু দিবস ২০২৫ উদযাপন উপলক্ষ্যে জেটনেট-বিডি এর সৌজন্যে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ”ন্যায্য জ্বালানির অঙ্গীকার, নির্মল বায়ু সবার” এই প্রতিপাদ্য বিষয়কে সমানে রেখে মানববন্ধনে জেটনেট-বিডি এর কুড়িগ্রাম জেলার সদস্যসহ ৪৬ জন তরুণ-তরুনী ও নারী অংশগ্রহণ করে তাদের প্রত্যাশা ব্যক্ত করেন। উক্ত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রামের পরিবেশ অধিদপ্তরের উপ-পরিদর্শক আসিফ শাহারিয়ার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিডিডিএফ এর নির্বাহী পরিচালক, লুৎফর রহমান, আশার আলো পল্লী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক আজিজার রহমান, এসএইচই এর প্রতিনিধি সফিকুল ইসলাম, উদয়াঙ্কুর সেবা সংস্থার প্রকল্প সমন্বয়কারী রবিউল ইসলাম প্রমূখ।

উক্ত মানববন্ধনে নিম্নোক্ত দাবিগুলো পূরণে সংশ্লিষ্ট দপ্তর কাজ করবে বলে অংশগ্রহণকারীরা প্রত্যাশা ব্যক্ত করেন।
১। পরিচ্ছন্ন বাতাসের জন্য বৃক্ষ রোপণ।  
২। দূষণমুক্ত রান্না এর কৌশল উদ্ভাবন করা।
৩। বাইসাইকেল এর ব্যবহার বৃদ্ধি করা। 
৪। সবার জন্য দরকার পরিষ্কার ও শ্বাস-প্রশ্বাসযোগ্য বাতাস।
৫। বর্জ্য ব্যবস্থাপনায় দায়িত্বশীল হওয়া ও জবাবদিহিতা নিশ্চিত করা।
৬। নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে পলিসির বাস্তবায়ন করা। 

৭। বায়ুমণ্ডলকে দূষণমুক্ত রাখতে একসাথে কাজ করা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park