1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

কুড়িগ্রামের, ফুলবাড়ীতে লাপা এবং ডিএম প্লানের যাচাইকরণ সভা অনুষ্ঠিত।

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৮০ বার পঠিত

মোস্তাফিজার রহমান(জাহাঙ্গীর)
স্টাফ রিপোর্টারঃ

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ফুলবাড়ী ইউনিয়নে
স্থানীয় অভিযোজন কর্ম পরিকল্পনা (লাপা) ও দুর্যোগ ব্যবস্থাপনা (ডিএম) পরিকল্পনা যাচাইকরন সভা অনুষ্ঠিত।

৯ সেপ্টেম্বর ২০২৫ সকাল ১০টায় ফুলবাড়ী ইউনিয়ন পরিষদের সভা কক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে স্থানীয় অভিযোজন কর্ম পরিকল্পনা (লাপা) ও দুর্যোগ ব্যবস্থাপনা (ডিএম) পরিকল্পনা যাচাইকরণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন, প্যানেল চেয়ারম্যান, ফুলবাড়ী ইউপি ও ফুলবাড়ী ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য আজগার আলী। সভায় ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যবর্গ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, ফুলবাড়ী,ইসলামিক রিলিফ বাংলাদেশে কর্মরত সুপ্রিম এশিয়া প্রকল্পের মাঠ পর্যায়ের কর্মীবৃন্দ এবং লাপা ও ডিএম পরিকল্পনা প্রনয়নের কাজে নিয়োজিত স্থানীয় সহযোগীগণ সহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিতি ছিলেন। সভার সভাপতি, উদ্বোধনী বক্তব্যে প্রনীত স্থানীয় অভিযোজন কর্ম পরিকল্পনা (লাপা) ও দুর্যোগ ব্যবস্থাপনা (ডিএম) পরিকল্পনার গুরুত্বের উপর মতামত ব্যক্ত করেন এবং সভার সফলতায় সকলের সহযোগীতা কামনা করেন। সভায় প্রনীত লাপা ও ডিএম পরিকল্পনার বিস্তারীত তুলে ধরেন সুপ্রিম এশিয়া প্রকল্পের প্রকল্প কর্মকর্তা আরসাদ আনিছুর রহমান এবং সহ; প্রকল্প কর্মকর্তা নুরুল ইসলাম,আনোয়ার সাদ্দাত । সভায় প্রনীত লাপা ও ডিএম পরিকল্পনার বিভিন্ন দিক নিয়ে বিশদ আলোচনা শেষে প্রস্তাবিত প্রস্তাব সমুহ সংযোজন ও যাচাই-বাচাই এর মাধ্যমে সকলের সম্মতিতে তা অনুমোদিত হয়। সভায় এই প্রথম আনুষ্ঠানিকভাবে ফুলবাড়ী ইউনিয়নে লাপা ও ডিএম পরিকল্পনা তৈরিতে সহযোগীতার জন্য ইসলামিক রিলিফ বাংলাদেশ এবং এ কাজের সাথে সংশ্লিষ্ট স্থানীয় সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সভায় সভার প্রেক্ষাপট আলোচনায় সুপ্রিম এশিয়া প্রকল্পের প্রকল্প কর্মকর্তা আরসাদ আনিছুর রহমান তার বক্তব্যে বলেন ফুলবাড়ী উপজেলা পরিষদের সংশ্লিষ্ট সকলের বিশেষ করে দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের আন্তরিক সহযোগীতায় ইসরামিক রিলিফ বাংলাদেশ দুর্যোগ ব্যবস্থাপনায় সকল কার্যক্রম সুন্দরভাবে এগিয়ে নিয়েছে। তিনি আরো বলেন জলবায়ু পরিবর্তন জনিত দুর্যোগ সহ সকল প্রকার দুর্যোগ ব্যবস্থাপনায় ইউনিয়ন ও ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির ভূমিকা গুরুত্বপূর্ন। পাশাপাশি, গৃহীত লাপা ও ডিএম পরিকল্পনা অনুযায়ী ইউনিয়ন পরিষদকে আগামী দিনে তাদের বাজেট প্রনয়ন করার জন্য তিনি আহবান জানান। সভায় উপস্থিত ফুলবাড়ী ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য আমিনুল ইসরাম সহ অনেকে প্রস্তুতকৃত প্রনীত লাপা ও ডিএম পরিকল্পনা এর উপর মতামত ব্যক্ত করেন। সভায় উপস্থিত প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সিরাজুদ্দৌল্লা বলেন লাপা ও পিএম পরিকল্পনা দুটি বর্তমান সময়ের জন্য অত্যন্ত গুরত্বপূর্ন এবং ইহা বস্তবায়নে সকল পর্যায়ের দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির কার্যকরি পদক্ষেপ ও সচেতনতা অনেক বেশি প্রয়োজন। তবেই এ গুলোর বাস্তবায়ন সম্ভব। তিনি আরো বলেন সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি ইসলামিক রিলিফ বাংলাদেশের ন্যায় অনেক সংজ্ঞা জলবায়ু পরিবর্তন জনিত দুর্যোগ সহ সকল দুর্যোগের ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে কাজ করছে। বিশেষ করে এক্ষেত্রে ইসলামিক রিলিফ বাংলাদেশের কার্যক্রম বেশ প্রশসংসনীয় । সমাপনী বক্তব্যে, সভাপতি অংশগ্রহণকারিদের পক্ষ হতে লাপা ও ডিএম পরিকল্পনার উপর মতামত দেযার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন এবং সভার সফল আয়োজনে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা সহ সুপ্রিম এশিয়া প্রকল্পের সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করার মাধ্যমে সভার সমাপ্তি ঘোষনা করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park