1. admin@dainikajkerkholachithi.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বালীগাঁও মধ্যপাড়া যুব সমাজের উদ্যেগে বালীগাঁও প্রিমিয়ার লীগ ক্রিকেট বিপিএল সিজন -৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত পোরশায় জাতীয় যুব দিবসে র‍্যালি ও আলোচনা সভা। ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদ্‌যাপন শংকর দাস পবন, স্টাফ রিপোর্টার তাহিরপুরে পানি সরবরাহ প্রকল্পে অনিয়মের অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন ডিমলায় কর্মসংস্থান ও আত্মনির্ভরতার প্রত্যয়ে যুব দিবস উদযাপন। ভালুকায় জাতীয় যুব দিবস: সমৃদ্ধ বাংলাদেশ গড়ার নতুন প্রত্যয়। “নরসিংদীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপন” বিভিন্ন জাতিগোষ্ঠী নিয়ে উসকানিমূলক বক্তব্যের অভিযোগ, থোয়াইচিং মং শাককে কারণ দর্শানোর নোটিশ বল্লমঝাড়ে আবারও চেয়ারম্যান প্রার্থী জুলফিকার রহমান, উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার প্রত্যাশা পোরশায় এইচএসসিতে বড় ধরনের ফল বিপর্যয়: জিপিএ-৫ শূন্য, পাসের হার মাত্র ১৯.৫৭%

কুড়িগ্রামের জেলা প্রশাসকের সাথে গণমাধ্যম কর্মীদের মতবিনিময়।

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৯৭ বার পঠিত

মোস্তাফিজার রহমান(জাহাঙ্গীর)
স্টাফ রিপোর্টারঃ

কুড়িগ্রাম জেলার গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন নবাগত জেলা প্রশাসক সিফাত মেহনাজ।
বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেল ৫টায় কুড়িগ্রাম জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়।
সভাটি জেলা প্রশাসক ও সাংবাদিকদের প্রথম পরিচয়পর্ব হিসেবে অনুষ্ঠিত হয়। এ সময় জেলা প্রশাসকের কর্মজীবন, শিক্ষা ও পারিবারিক জীবন মনিটরে উপস্থাপন করা হয়।
মতবিনিময় সভায় কুড়িগ্রামের শিক্ষা, বন্যা, চরাঞ্চলের উন্নয়ন, মাদক নিয়ন্ত্রণ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সামাজিক বিষয় নিয়ে সাংবাদিকরা আলোচনা করেন।
জেলা প্রশাসক সাংবাদিকদের মতামত মনোযোগ দিয়ে শোনেন এবং গণমাধ্যমের ইতিবাচক ভূমিকার প্রশংসা করেন। তিনি স্থানীয় উন্নয়নে সাংবাদিকদের সঙ্গে ঘনিষ্ঠ ও সমন্বিত উদ্যোগ বজায় রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক বি.এম কুদরত-এ-খুদা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. জাকির হোসেন, এবং জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ফিরুজুল ইসলাম।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সিফাত মেহনাজ। গণমাধ্যম কর্মীদের মধ্যে বক্তব্য রাখেন বাংলা ভিশন টেলিভিশনের সিনিয়র সাংবাদিক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, এনটিভির সাংবাদিক হাসিবুর রহমান হাসিব এবং জেলা প্রেসক্লাব, কুড়িগ্রামের সভাপতি সহকারী অধ্যাপক অনিরুদ্ধ রেজাসহ অন্যান্য সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ। তারা সাংবাদিকদের ভূমিকা, স্থানীয় উন্নয়ন ও বিভিন্ন বিষয়ে সুপরামর্শ প্রদান করেন।
মতবিনিময় সভার আগে জেলা প্রশাসক তার কক্ষে জেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
জেলা প্রেসক্লাব ছাড়াও স্থানীয় বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ ও সাংবাদিকরা সভায় অংশ নিয়ে বিভিন্ন প্রস্তাবনা ও মতামত প্রদান করেন।
আলোচনা সভায় সকলে এই ঐক্যমতে পৌঁছেন যে, গণমাধ্যম ও প্রশাসনের ঘনিষ্ঠ সমন্বয়ই কুড়িগ্রামের উন্নয়নের পূর্বশর্ত।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park