1. admin@dainikajkerkholachithi.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বালীগাঁও মধ্যপাড়া যুব সমাজের উদ্যেগে বালীগাঁও প্রিমিয়ার লীগ ক্রিকেট বিপিএল সিজন -৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত পোরশায় জাতীয় যুব দিবসে র‍্যালি ও আলোচনা সভা। ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদ্‌যাপন শংকর দাস পবন, স্টাফ রিপোর্টার তাহিরপুরে পানি সরবরাহ প্রকল্পে অনিয়মের অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন ডিমলায় কর্মসংস্থান ও আত্মনির্ভরতার প্রত্যয়ে যুব দিবস উদযাপন। ভালুকায় জাতীয় যুব দিবস: সমৃদ্ধ বাংলাদেশ গড়ার নতুন প্রত্যয়। “নরসিংদীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপন” বিভিন্ন জাতিগোষ্ঠী নিয়ে উসকানিমূলক বক্তব্যের অভিযোগ, থোয়াইচিং মং শাককে কারণ দর্শানোর নোটিশ বল্লমঝাড়ে আবারও চেয়ারম্যান প্রার্থী জুলফিকার রহমান, উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার প্রত্যাশা পোরশায় এইচএসসিতে বড় ধরনের ফল বিপর্যয়: জিপিএ-৫ শূন্য, পাসের হার মাত্র ১৯.৫৭%

কাশিমপুরে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেতা আনোয়ার হোসেন মৃধা।

  • প্রকাশের সময় : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
  • ৭২ বার পঠিত

স্টাফ রিপোর্টার (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুর সিটি কর্পোরেশনের ২ নং ওয়ার্ডে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন ২ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী, কাশিমপুর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং কাশিমপুর থানা শ্রমিক দলের আহ্বায়ক জনাব মোঃ আনোয়ার হোসেন মৃধা।
পরিদর্শনের অংশ হিসেবে তিনি ২ নং ওয়ার্ডের ঐতিহ্যবাহী সারাবো পূজা মন্ডপ এবং ভবানীপুর পূজা মন্ডপসহ এলাকার অন্যান্য পূজা মন্ডপ ঘুরে দেখেন ও সনাতন ধর্মাবলম্বীদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন।
এসময় সারাবো এবং ভবানীপুর পূজা মন্ডপে আয়োজিত শারদীয় উৎসবের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আনোয়ার হোসেন মৃধা।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আবহমান কাল থেকেই এখানে সকল ধর্মের মানুষ একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে নিজ নিজ ধর্মীয় উৎসব উদ্যাপন করে আসছে। সম্প্রীতি ও শান্তির এই ধারা বজায় রাখতে আমরা সবসময় সনাতন ধর্মাবলম্বী ভাই-বোনদের পাশে আছি এবং ভবিষ্যতেও থাকব।”
মন্ডপ পরিদর্শনের সময় স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং পূজা উদ্যাপন কমিটির কর্মকর্তা ও ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন। মন্ডপ কর্তৃপক্ষ আনোয়ার হোসেন মৃধার আগমন ও সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park