1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

কাশিমপুরে পিতার বিরুদ্ধে ছেলের সংবাদ সম্মেলন।

  • প্রকাশের সময় : সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ২৬৭ বার পঠিত

মো:ইউসুফ আহমেদ তুষার
স্টাফ রিপোর্টার।

ভুক্তভোগী জনি আহমেদ ও তার পরিবার আজ কাশিমপুর থানা প্রেসক্লাবে পিতার বিরুদ্ধে একটি সংবাদ সম্মেলন করেছেন।

উক্ত সংবাদ সম্মেলনে দাবি করা হয় তার পিতা আজাহারুল ইসলাম আরজু দীর্ঘদিন যাবত তাদের বসবাসরত বাড়ি ভিটি দখল করাসহ নির্যাতন ও হয়রানি করে আসছে বলে অভিযোগ তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে জনির মা জরিনা বেগম,সহ স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

জনির বাবা আজাহারুল ইসলাম আরজু জরিনা বেগমকে প্রায় ২৩ বছর আগে ১৩.৫০ শতাংশ বাড়ি ভিটি জমি লিখে দেন।

এরপর আজাহারুল দ্বিতীয় বিবাহ করে পরিবার ত্যাগ করেন। সেই থেকে জনির পিতা জমিটি দখলে নেওয়ার জন্য জনির শশুর সালক সহ জনি পরিবারকে নিয়মিতভাবে হুমকি, শারীরিক নির্যাতন ও মামলা দিয়ে হয়রানি করার চেষ্টা চালাচ্ছে।

আজাহারুল ইসলাম বর্তমানে কারাগারে আটক রয়েছেন তিনি বিভিন্ন গাড়ি চুরির মামলায় জরিত বলেও জানিয়েছেন ছেলে জনি।

জনি দাবি করেন, তার বাবার অপরাধের অভিযোগকে ঢাল করে তাকেও পুলিশি জিজ্ঞাসাবাদ ও হয়রানির শিকার হতে হচ্ছে।

পরিবারটির দাবি, এসব হয়রানির পেছনে তার বাবা আজাহারুল ইসলাম আরজু জরিত এবং জমি দখলের ষড়যন্ত্রই কাজ করছে ।

নির্যাতনের বিচার জনি ও তার পরিবারের সদস্যদের ওপর শারীরিক ও মানসিক নির্যাতনের জন্য দায়ী ব্যক্তি তার নিজ পিতার শাস্তি দাবী করাসহ পুলিশি হয়রানি বন্ধ জনির বিরুদ্ধে ভিত্তিহীন মামলা ও জিজ্ঞাসাবাদ বন্ধের দাবি জানানো হয় ।

সংবাদ সম্মেলনে উপস্থিত স্থানীয় মনজুরুল ইসলাম নামে এক ভুক্তভোগী বলেন, “জমি বিরোধের সমাধান আদালতেই হওয়া উচিত। তবে নির্যাতনের অভিযোগ গভীরভাবে তদন্ত করা হোক।

জনি ও তার পরিবারের এই সংবাদ সম্মেলন স্থানীয়ভাবে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। ভুক্তভোগীরা আশা প্রকাশ করেন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপে তাদের ন্যায্য অধিকার ফিরে পাবেন এবং নির্যাতনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park